প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৩:৫২ পিএম আপডেট: ১৮.০৪.২০২৫ ৫:১০ PM

বিশ্বে দ্রুতগতির ট্রেন প্রযুক্তির জনক জাপান। তবে জাপান এবার ভারতের বুলেট ট্রেন প্রকল্পে বড়সড় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। ‘শিনকানসেন’ নামের এই বিখ্যাত বুলেট ট্রেনের ই-৫ ও ই-৩ সিরিজের দুটি ট্রেন ভারতকে উপহার হিসেবে দিচ্ছে জাপান। ২০২৬ সালের শুরুতেই এই ট্রেন ভারতে পৌঁছে যাবে বলে জানা গেছে। মূলত মুম্বই-আমেদাবাদ হাই-স্পিড রেল করিডরের পরীক্ষার জন্য এই ট্রেনগুলো দেওয়া হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, এই উপহার কেবল কূটনৈতিক সৌহার্দ্যের নিদর্শন নয়, বরং ভারতের হাই-স্পিড রেল প্রকল্পকে বাস্তবে রূপ দিতে এক বিশাল পদক্ষেপ।
২০২৭ সাল নাগাদ আংশিকভাবে চালু হতে পারে ভারতের প্রথম বুলেট ট্রেন পরিষেবা। যার ভিত্তি তৈরি হচ্ছে এখন থেকেই। এই প্রকল্পে ব্যবহৃত হবে ইস্ট জাপান রেলওয়ের তৈরি ই-৫ সিরিজের ট্রেন, যার সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩২০ কিমি। ভবিষ্যতে এই প্রযুক্তির আরও উন্নত সংস্করণ, ই-১০ সিরিজের ট্রেন চালু করার পরিকল্পনা রয়েছে, যার গতি ছুঁতে পারে ৪০০ কিমি প্রতি ঘণ্টা। যা ‘আলফা-এক্স’ নামেও পরিচিত।
স্বদেশ প্রতিদিন/এমএম