বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সুন্দরগঞ্জে মা-ছেলের মরদেহ উদ্ধার, ধারণা শ্বাসরোধে হত্যা      ● বারিধারা থেকে সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু আটক      ● আলু আমদানির সিদ্ধান্তে জীবিকা হারানোর শঙ্কায় জাপানি কৃষক      ● আজ একনেকের সপ্তম সভা, অনুমোদনের অপেক্ষায় ২১ প্রকল্প      ● মার্কিন এনএসএর গোপন নেটওয়ার্কে বিভ্রাট      ● রেড ক্রিসেন্টের নির্বাচনে ৩৩ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ      ● গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ১০ কারখানায় ছুটি      ● দেবীদ্বারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, লুট ৩৫ লাখ টাকার মালামাল      ● গৌরনদীতে অস্ত্রসহ তিনজন গ্রেফতার      ● পিরোজপুরে দুই বাসে আগুন, হেলপারের মৃত্যু      ● শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের      ● দেশে আরও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার      
বারিধারা থেকে সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু আটক
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১১:৪৬ AM

রাজধানীর বারিধারা ডিওএইচএসের একটি বাসা থেকে সাবেক প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম হিরুকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ৬ নম্বর সড়কের ৩৯৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সূত্র জানায়, এসআরবি-০১-এর দায়িত্বপ্রাপ্ত এএসপি লুৎফারের নেতৃত্বে একটি দল ওই বাসায় অভিযান চালায়। তাঁর বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আটকের পর তাঁকে উত্তরায় এসআরবি সদর দপ্তরে নেওয়া হয়।

নজরুল ইসলাম হিরু নরসিংদী-১ (সদর) আসনের চারবারের সাবেক সংসদ সদস্য। তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পাশাপাশি পানিসম্পদ মন্ত্রণালয়েরও সাবেক প্রতিমন্ত্রী এবং দীর্ঘদিন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাঁর বিরুদ্ধে নাশকতা ও সহিংসতার অভিযোগে একাধিক মামলা হয়।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  নজরুল ইসলাম হিরু   সাবেক প্রতিমন্ত্রী   আটক   বারিধারা   নরসিংদী   এসআরবি   আওয়ামী লীগ   গ্রেপ্তারি পরোয়ানা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close