শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কলম্বিয়ায় পীতজ্বরের প্রাদুর্ভাব, জরুরি স্বাস্থ্য অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৩:৫৪ পিএম আপডেট: ১৮.০৪.২০২৫ ৩:৫৮ PM

কলম্বিয়ায় পীতজ্বর বা ইয়েলো ফিভার সংক্রমণের প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে। বুধবার (১৬ এপ্রিল) দেশজুড়ে জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণা করেছে কলম্বিয়া সরকার।

পীতজ্বর একটি ভাইরাসজনিত রোগ। এডিস এবং হেমাগোগাস মশার কামড়ে এই রোগের জীবাণু ছড়িয়ে পড়ে। এই রোগের মৃত্যুহার প্রায় ৫০ শতাংশ এবং ভাইরাসটি এখন গ্রামীণ অঞ্চলে ছাড়িয়ে পড়ছে।

গত বছর থেকে এবছর পীতজ্বরের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে কলম্বিয়ার স্বাস্থ্যমন্ত্রী গুয়ের্মো হারামিল্লো। তিনি জানান, গত বছর থেকে এ পর্যন্ত অন্তত ৭৪ জন এই ভাইরাসজনিত রোগে আক্রান্ত। সেই সাথে ৩৪ জনের মৃত্যুর নিশ্চিত খবর রয়েছে সরকারের কাছে।

প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থার পাশাপাশি অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং নাগরিকদের টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি সতর্ক করে বলেন, যারা টিকা নেননি, তারা ইস্টারে উচ্চঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ করে কফি চাষে অঞ্চলে ভ্রমণ এড়িয়ে চলুন। সূত্র : রয়টার্স

স্বদেশ প্রতিদিন/আইজেপি






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close