শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিদেশে কর্মী পাঠানোর ৮০ ভাগ সমস্যা দেশেই উৎপত্তি: পররাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৩:৪৫ পিএম আপডেট: ১৮.০৪.২০২৫ ৩:৪৯ PM

দেশ থেকে বিদেশগামী কর্মীদের সমস্যার প্রায় ৮০ ভাগ উৎস এখানেই সৃষ্টি হয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তার মতে, এসব সমস্যা দূর করা গেলে প্রবাসী কর্মীদের দুর্ভোগ যেমন কমবে, তেমনি বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোর ওপর চাপও হ্রাস পাবে।

শুক্রবার (১৮ এপ্রিল) ফরেন সার্ভিস ডে উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি। সেখানে তৌহিদ হোসেন বলেন, ‘দূতাবাসগুলোর সীমাবদ্ধতা থাকলেও মানুষকে আগে সেবা দিতে হবে। প্রবাসীদের সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা আমাদের দায়িত্ব।’

তিনি আরও বলেন, ‘দক্ষতা ও প্রশিক্ষণ ছাড়া কর্মী পাঠানো হলে বিদেশে গিয়ে তারা নানামুখী জটিলতায় পড়েন, যার দায় পরে দূতাবাসকে সামলাতে হয়। এর ফলে সংশ্লিষ্ট মিশনগুলোর ওপর বাড়তি চাপ পড়ে।’

রেমিটেন্স বিষয়ে আলোচনায় এসে তিনি জানান, ‘১৯৮০’র দশকে আমাদের রপ্তানি ছিল মাত্র ১ বিলিয়ন ডলার, বর্তমানে তা ৬০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এর পেছনে প্রবাসীদের ভূমিকার পাশাপাশি কিছুটা হলেও দূতাবাসগুলোরও অবদান রয়েছে।'

তিনি জানান, বর্তমানে এক কোটি প্রবাসী নানা সীমাবদ্ধতা সত্ত্বেও নিয়মিতভাবে রেমিটেন্স পাঠাচ্ছেন।

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, ‘এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আরাকান আর্মি। বাংলাদেশ না পারছে তাদের সঙ্গে সরাসরি আলোচনা করতে, না পারছে তাদেরকে উপেক্ষা করতে।’

এ সময় তিনি ১৯৭১ সালের স্মৃতিচারণা করে বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় বৈশ্বিক জনমত গঠনে ফরেন সার্ভিসের কর্মকর্তারা কলকাতা থেকেই কাজ শুরু করেছিলেন। ১৮ এপ্রিল, ১৯৭১ সালে মাত্র ৬৫ জন কর্মকর্তা-কর্মচারী নিয়ে কলকাতায় গঠিত হয় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন।’

স্বদেশ প্রতিদিন/এমএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close