শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
বৈদেশিক বাণিজ্যে ইতিবাচক পরিবর্তন, ঘাটতি কমেছে ৪.৪১ শতাংশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ১২:৫৮ পিএম আপডেট: ০৩.০৪.২০২৫ ৩:০৭ PM

চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) বৈদেশিক লেনদেনের ভারসাম্য ইতিবাচকের দিকে প্রবাহিত হয়েছে। এর ফলে বৈদেশিক বাণিজ্যের নেতিবাচক অবস্থার প্রভাব কমেছে এবং বাণিজ্য ঘাটতি ৪.৪১ শতাংশ কমেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, রেমিট্যান্স প্রবাহ এবং রপ্তানি আয় বৃদ্ধির কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম আট মাসে ৩,০৩৭ কোটি ৭০ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে, এবং ৪,৩৭৩ কোটি ৪০ লাখ ডলারের পণ্য আমদানি হয়েছে। এর ফলে বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১,৩৭০ কোটি ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১,৪৩৩ কোটি ডলার। এ সময়ের তুলনায় ৪.৪১% কমেছে। এই উন্নতির ফলে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়েছে, যা মূল্যস্ফীতির নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করবে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাবের লেনদেনে ঋণাত্বক অবস্থান ছিল ১২৭ কোটি ডলার, যা গত বছর ছিল ৪০৭ কোটি ডলার। সামগ্রিক লেনদেন ভারসাম্যে (ওভারঅল ব্যালান্স) ঘাটতি কিছুটা কমেছে। জুলাই-ফেব্রুয়ারি সময়ে ঘাটতি ছিল ১১০ কোটি ৬০ লাখ ডলার, যেখানে গত মাসে এটি ছিল ১১৭ কোটি ডলার। গত বছরের ফেব্রুয়ারিতে এই সূচক ছিল ৪৪৪ কোটি ডলার।

রেমিট্যান্স প্রবাহ অনুযায়ী চলতি বছরের জুলাই থেকে ফেব্রুয়ারির মধ্যে প্রবাসীরা মোট ১৮.৪৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২২.৬% বেশি।
গত বছর একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১৫.০৭ বিলিয়ন ডলার।

বিশেষজ্ঞরা বলছেন, ‘গত কয়েক বছরে প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে, যার ফলে রেমিট্যান্স এবং রপ্তানি আয় বৃদ্ধি পাচ্ছে। রপ্তানি পণ্যের দাম সঠিকভাবে নির্ধারণের কারণে আয় বৃদ্ধি পাচ্ছে, এবং শিল্পের কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতি আমদানির ব্যয় খুব একটা বাড়েনি, ফলে বাণিজ্য ঘাটতির পরিমাণ কমেছে।’

স্বদেশ প্রতিদিন/এমএম






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close