মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ইরান যুদ্ধের দায়ে অভিশংসনের মুখে হেগসেথ      ● সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে আবারও হামলা      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● ইউক্রেনের হামলায় রাশিয়ার তেল শোধনাগারে বড় অগ্নিকাণ্ড      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীর তুরস্ক সফর শুরু      ● নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, বার্ন ইনস্টিটিউটে ৬৩ শিক্ষার্থী      ● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      
মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর...
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ১:২৬ পিএম আপডেট: ০৩.০৪.২০২৫ ১:৩৯ PM

নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর পশ্চিমপাড়া জামে মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা’ লেখা ভেসে ওঠার ঘটনা ঘটেছে। বুধবার (২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মসজিদের সাইনবোর্ডে এই লেখা প্রদর্শিত হয়।

এলাকাবাসী জানান, বুধবার মাগরিবের নামাজের সময় হঠাৎ সাইনবোর্ডে ‘জয় বাংলা’ লেখা ভেসে ওঠে। এরপর আরও একটি বার্তা প্রদর্শিত হয়, যা ছিল: ‘বাংলা আমার অহংকার, বাংলার দিকে যে তাকাবে, তার চোখ উপড়ে নেওয়া হবে’। এই ঘটনার পর স্থানীয়রা দ্রুত সাইনবোর্ডের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেন।

এলাকার কিছু বাসিন্দা জানায়, এর আগেও একবার মসজিদের সাইনবোর্ডে এমন ধরনের লেখা প্রদর্শিত হয়েছিল। তবে কীভাবে এই বার্তাগুলো সাইনবোর্ডে এসেছে, সে ব্যাপারে কেউই নিশ্চিত হতে পারেননি।

মসজিদ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান বলেন, ‘এই ঘটনা শোনার পর সাইনবোর্ডটি বন্ধ রাখা হয়েছে। কীভাবে এটি ঘটল, তা এখনও বোঝা যাচ্ছে না। তবে আমরা মসজিদ কমিটি বিষয়টি নিয়ে তদন্ত করব। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খুঁজে বের করার চেষ্টা করব।’

লালপুর থানা পুলিশের কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘বিষয়টি শুনেছি এবং প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে। এটি কোনো উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা নাকি প্রযুক্তিগত ত্রুটি, তা খতিয়ে দেখছে পুলিশ।’

স্বদেশ প্রতিদিন/এমএম






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close