বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গুয়ান্তানামো বে পরিদর্শনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৪৬ পিএম

কিউবার নৌ স্টেশন গুয়ান্তানামো বে পরিদর্শন করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। স্থানীয় সময় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) তিনি নৌ স্টেশনটি পরিদর্শনে যান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। 

মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানান, আমেরিকার দক্ষিণ সীমান্তের বিরুদ্ধে যুদ্ধের প্রথম সারির নৌ স্টেশন গুয়ান্তানামো বে-তে পৌঁছেছেন। 

হেগসেথ বলেন, ‘মার্কিন সার্বভৌম ভূখণ্ডের সুরক্ষা পেন্টাগনের লক্ষ্য। সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ বাস্তবায়নের জন্য বিভাগটি দ্রুত পদক্ষেপ নিয়েছে। ’

ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে অনুমোদন পাওয়ার পর এই প্রথম গুয়ান্তানামো বে সফর করলেন হেগসেথ।  তিনি এ সময় ‘বিপজ্জনক অবৈধ অভিবাসীদের গ্রেফতার এবং নির্বাসনে সরাসরি সমর্থন করছেন’ এমন সদস্যদের সঙ্গে দেখা করেন। 

এর আগে গত মাসে, ট্রাম্প গুয়ান্তানামো বে-তে একটি বন্দি শিবির নির্মাণের নির্দেশ দিয়েছিলেন।  যাতে সেখানে মার্কিনিদের জন্য ‘হুমকিস্বরূপ সবচেয়ে খারাপ’ কমপক্ষে ৩০ হাজার অপরাধী অবৈধ অভিবাসীদের রাখা যায়।

তখন থেকে হোয়াইট হাউস ট্রাম্পের গণ-নির্বাসন পরিকল্পনার অংশ হিসেবে ‘উচ্চ হুমকি’ এবং ‘অপরাধী’ হিসেবে চিহ্নিত অননুমোদিত অভিবাসীদের কিউবার শিবিরে পাঠানো শুরু করেছে। 

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close