শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কলেজ প্রতিষ্ঠার ৩৬ বছর পর ঈশ্বরদী মহিলা কলেজে ছাত্রদলের কাউন্সিল
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:১৮ AM

উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে নেতা নির্বাচন করছে‌ ঈশ্বরদী মহিলা কলেজ ছাত্রদল। কলেজ প্রতিষ্ঠার ৩৬ বছর পর এ কলেজে ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হলো।

গণতান্ত্রিক উপায়ে নেতা নির্বাচনে অংশ নিয়েছেন কলেজ ছাত্রদলের নেতাকর্মী ছাড়াও সাধারণ শিক্ষার্থী মিলে সর্বমোট ৯৬ জন।

বুধবার সকাল ১০ টার থেকে কলেজ প্রাঙ্গণে দেখা যায় উৎসবমুখর পরিবেশ। ছোট ছোট টেবিলে দলের নেতাকর্মীরা বসে টোকেন বিতরণ করেছেন ভোটারদের মাঝে। ভোটাররা নাম বলে সংগ্রহ করেছেন সেসব টোকেন। কলেজের মুক্তমঞ্চের পাশেই স্থাপন করা হয় নারী শিক্ষার্থীদের জন্য বুথ।

সকাল সাড়ে ১০ টার দিকে কলেজে উপস্থিত পাবনা-কুষ্টিয়া-মেহেরপুরের টিম লিডার কেন্দ্রীয় সহ সভাপতি তৌহিদুর রহমান আউয়াল।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক রাজীব আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ সভাপতি রেহানা আক্তার শিরিন, যুগ্ম সম্পাদক নাসরিন রহমান পপি, সহ সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুমা। তারা মঞ্চ প্রাঙ্গণে জাতীয় পতাকার সঙ্গে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কাউন্সিল উদ্বোধন করেন।

নেতা নির্বাচনের এই প্রক্রিয়া সম্পর্কে ডা. আউয়াল বলেন, 'গণঅভ্যুত্থানের পর আমাদের সাংগঠনিক কার্যক্রম গতিশীল হয়েছে। প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্রদলের সদস্য ফরম পূরণকারীদের মধ্য থেকেই ভোটার করা হয়েছে। তারাই নির্ধারণ করবে তাদের নেতা কেমন হবে। বৈষম্যবিরোধী ও গুপ্ত সংগঠনের ভাইদেরকে আহ্বান জানাচ্ছি ঈশ্বরদী মহিলা কলেজের এই ঐতিহাসিক কাউন্সিল অবলোকন করার জন্য।"

সভাপতি পদপ্রার্থী মাইশা খাতুন বলেন, দলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের ভোটে যদি জয়ী হই, তাহলে তাদের আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করব। ভোটের আবহ খুবই সুন্দর লাগছে। নেতা নির্বাচনে এখান থেকে অন্যান্য ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও শিক্ষা নিতে পারবেন। আমি যদি হেরেও যাই, তবু দলের পক্ষে সব সময় সক্রিয় থাকব।

বিকাল তিনটার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন ছাত্রদল সহ সভাপতি ডা. আউয়াল। ৩৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সুপর্ণা রায় ও ২৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মরিয়ম খাতুন।

নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক শাহ পরান, চাটমোহর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জুঁই ও গণস্বাস্থ্য মেডিকেল কলেজ ছাত্রদল নেতা সুলতান মাহমুদ। এসময় আরো উপস্থিত ছিলেন পাবনা জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স, সাংগঠনিক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন ও দপ্তর সম্পাদক সংগ্রাম তালুকদার-সহ নেতৃবৃন্দ।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close