বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দেশের অস্থিরতা দূর করতে দ্রুত নির্বাচনের বিকল্প নেই: মির্জা ফখরুল
উমর ফারুক ও চন্দন সাহা, লাকসাম, কুমিল্লা থেকে
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৩৬ পিএম

রাষ্ট্র সংস্কারে জন্য বিএনপির দেওয়া ৩১ দফা বাস্তবায়নে কর্মসুচি অংশ হিসেবে সারাদেশে চলছে জনসভা। এরই ধারাবাহিকতায় কুমিল্লার লাকসামে জনসভা হয়। এই জনসভাকে ঘিরে লাকসাম মনোহরগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ জেগে ওঠে তৃণমূলের মানুষেরা।  সকাল থেকেই খন্ড খন্ড মিছিল এসে জনসভা কানায় ভরে যায়। দীর্ঘ ১৭ বছর স্বৈরশাসক হাসিনার আমলে আওয়ামী লীগ সরকারের এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামের দ্বারা গুম খুন হত্যা নির্যাতনের শিকার হন এই এলাকার মানুষ। এরই প্রতিবাদে জনসভায় সর্বস্তরের মানুষের সমাগম ঘটে। 

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে পুরো জাতি অস্থিরতার মধ্যে আছে। নির্বাচন দিয়ে অস্থিরতা দূর করুন। আর একটি রাজনৈতিক দলকে বলবো এমন কিছু বলবেন না যাতে দেশ আবারো অস্থির হয়ে উঠে। তিনি বলেন, সংস্কারের কথা বলেন অনেকে নির্বাচন পিছানোর কথা বলছেন। সংস্কারের কথা দেশের সাধারণ সম্পাদক কয়জন বুঝে? দুইবেলা ভাত, মাথার গোঁজার ঠাঁই, চিকিৎসা, শিক্ষা এবং শান্তি চায় মানুষ। জনগণের কাছে এই মৌলিক অধিকারগুলোই হচ্ছে সংস্কার। গতকাল বৃহস্পতিবার বিকালে কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে এক বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন। লাকসাম উপজেলা, পৌরসভা ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম। জনসভার শুরুতে ৩১ টি কবুতর উড়িয়ে দিয়ে বিএনপির ৩১ দফাকে স্বাগত জানানো হয়। 

মির্জা ফখরুল বলেন, দয়া করে দেশকে আর অস্থিতিশীল করবেন না, নৈরাজ্য সৃষ্টি করবেন না। তিনি বলেন, সম্প্রতি ফেসবুকে ইউটিউবে দেখা যাচ্ছে বিদেশে বসেই কেউ কেউ সব সংগ্রাম করেছে। আমরা কিছুই করিনি। বিদেশে বসে অনেক কিছুই লেখা যায়, বলা যায়। এসময় বিএনপি মহাসচিব জুলাই বিপ্লবে জনগণের পক্ষে অবস্থান নেওয়ায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, দেশকে আবার অস্থির করার পায়তারা চলছে। আমরা চাই এই অন্তবর্তী সরকার সফল হোক। কেননা ছাত্রজনতার রক্তের বিনিময়ে গঠিত হয়েছে। বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। আজকে একটি ফ্যাসিবাদ সবকিছু ধ্বংস করে দিয়েছে। সেখান থেকে ছাত্রজনতার সমন্বশে আমরা বিদায় করেছি। এখন একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এখন এ সরকারকে সমর্থন না দিলে কাজ করতে পারবে না। তাই সমর্থন দিয়ে যাচ্ছি। তিনি বলেন, আমরা ভোটের কথা কেনো বলছো। নির্বাচিত সরকারের সাথে জনগণ থাকে। অনির্বাচিত সরকারের সাথে জনগণ থাকে না। তাই যতদ্রুত সম্ভব সংস্কার শুরু করে নির্বাচন দেন। 

বিএনপির এই শীর্ষনেতা বলেন, ৭১ দেশ স্বাধীন করেছিলাম, পরবর্তীতে আওয়ামী লীগ ভালো কিছু উপহার দিতে পারে নাই। তারই কন্যা সংসদ, বিচার বিভাগ, নির্বাচনী ব্যবস্থা, ভোটাধিকার, অর্থনীতি সব ধ্বংস করে দিয়েছে। এ থেকে দেশকে সুস্থধারায় ফিরে আনতে তারেক রহমান শ্লোগান দিয়েছেন টেকব্যাক বাংলাদেশ। আরেকটি শ্লোগান দিয়েছে ফয়সালা হবে রাজপথে। রাজপথেই ফয়সালা হয়েছে। এজন্য হাসিনা পালিয়েছে। তিনি বলেন, এই লাকসামে বিএনপির নেতাকর্মীরা অনেক অত্যাচারের শিকার হয়েছে। ভয়ংকর রূপে আর্বিভূত হয়েছিলো মন্ত্রী তাজুল ইসলাম, বিএনপির কাউকে এলাকায় ঢুকতে দেয়নি। লাকসামের ত্রাস ছিলেন। এখন তারা কোথায়? বিএনপি মহাসচিব আরও বলেন, সারাদেশে আমাদের দলের সাবেক এমপিসহ অসংখ্য নেতাকর্মীকে গুম করা হয়েছে। ৬০ লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। জুলাই বিপ্লবেও ২ হাজার মানুষকে পাখির মত গুলি করে হত্যা করেছে। সেই শহীদদের সম্মান জানাই, সম্মান জানাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। শ্রদ্ধা জানাই গণতন্ত্রের জননী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। নেতাকর্মীদের উদ্দেশ্য বিএনপি মহাসচিব বলেন, নিজেদের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করতে চাই না। কেউ কোনো বিভেদ সৃষ্টির চেষ্টা করবেন না। 

অযথা দেশকে বিভ্রান্ত করবেন না। ২৪ যেমন আমাদের স্মরণীয়, ৭১-ও আমাদের কাছে স্মরণীয়। ৭১ নিয়ে কটাক্ষ করে কেউ কথা বলবেন না। তিনি বলেন, অনেক বয়স হয়েছে। আর হানাহানি চাই না। দেশ নিয়ে শেখ হাসিনা দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে। আগেও বলেছি ভারত আমাদের বড় প্রতিবেশী। তারা শেখ হাসিনা আশ্রয়-প্রশ্রয় দিলে জনগণ তাদের পক্ষে থাকবে না। এরা দেশের মানুষকে হত্যা করেছে। বাংলাদেশের জনগণের কথা বুঝতে হলে হাসিনা ও আওয়ামী লীগ থেকে ভারতকে বেরিয়ে আসতে হবে। 

দেশ এবং দেশের বাইরে অনেক ষড়যন্ত্রকারী রয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা চায় না এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, দেশ রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হোক তারাই এখন দেশে বিশৃঙ্খা সৃষ্টি করছে। আমরা যদি ৩১ দফা সফল করতে পারি, ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে তাদেরকে সমূচিত জবাব দেয়া হবে। বৈশ্বিক কারণে নয়, হাজার-হাজার কোটি টাকা লুট ও পাচারের জন্যই প্রত্যেকটি জিনিসের দাম বেড়েছে আজ। দেশকে পৈত্রিক সম্পদ ভেবে লুট করছে স্বৈরাচার আওয়ামী লীগ। তারা জনগণকে প্রজা মনে করেছিলো। মানবাধিকার, কথা বলার অধিকার, ভোটের অধিকার ও গণতন্ত্রসহ সব অধিকার হরণ করেছিলো।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, আমরা সরকারকে ততদিন পর্যন্ত সময় দেব যতদিনে যৌক্তিকভাবে সুষ্ঠু নির্বাচন করা যায়। আমরা বিরাজনীতিকরণ বা মাইনাস টু দেখতে চাই না, জঙ্গিবাদ দেখতে চাই না। আমরা উদার গণতন্ত্র দেখতে চাই। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে দেশবাসী স্থানীয় সরকারের নির্বাচন মেনে নেবে না। বিএনপি তা কখনো হতে দেবে না। বিএনপি গত ১৬ বছর সকল প্রকার হত্যা, খুন, গুম ও হুমকি উপেক্ষা করে রাজপথের আন্দোলনে সক্রিয় ছিল, এখনো তেমনিই আছে। যতদিন দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত না হচ্ছে, দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হচ্ছে ততোদিন বিএনপি রাজপথেই থাকবে।  

জনসভায়  প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস- চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কর্ণেল (অবঃ) এম. আনোয়ারুল আজিম। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটির (কুমিল্লা রাজনৈতিক বিভাগ) সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, ত্রাণ ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক, কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. কামরুজ্জামান সরকার, সদস্য সচিব এ এফ তায়েফ মুন্সি, ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ভিপি, কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউছুফ মোল্লা টিপু, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজির আহমেদ প্রমুখ। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শাহ সুলতান খোকন, লাকসাম উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুর রহমান বাদল, লাকসাম পৌরসভা বিএনপির আহবায়ক আবুল হাসেম মানু, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, লাকসাম পৌরসভা বিএনপির সদস্য সচিব বেলাল রহমান মজুমদার। এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ।

আলোচিত্র ঃ জনসভা ঘিরে মঞ্চের পাশে ‘আওয়ামী সন্ত্রাসী তাজু কর্তৃক লাকসাম মনোহরগঞ্জের বিএনপি নেতাকর্মীদের উপর গুম খুন হামলা নির্যাতনের ছবি দিয়ে আলোকচিত্র প্রদর্শন করা হয়। 

এদিকে জনসভা ঘিরে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসহ স্থানীয় নেতাকর্মীরা পোস্টার ব্যানার ফেস্টুন তৈরি করা হয়েছে। এতে নিজের ছবিও পদ- পদবী বড় করে ছাপানো হয়। এমনকি এর মধ্যদিয়ে নিজের অবস্থানও জানান দিয়েছেন নেতারা।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close