বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সংস্কার নামে নির্বাচন নিয়ে তালবাহানা হচ্ছে : জুয়েল
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০১ AM

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহবায়ক শরিফ উদ্দিন জুয়েল বলেছেন, সংস্কারের নাম করে নির্বাচন পিছানোর চেষ্টা চলছে। অন্তবর্তী সরকার যে সংস্কারের কথা বলছেন তা অনেক সময় সাপেক্ষের বিষয়। আজ জনমনে প্রশ্ন দেখা দিয়েছে আদৌ কি সংস্কারের নামে নির্বাচন নিয়ে তালবাহানা করছেন না অন্যকোনো উদ্দেশ্য আছে?

তিনি বলেন, বর্তমান সরকারের ছত্রছায়ায় নতুন রাজনৈতিক দল গঠিত হতে যাচ্ছে। তাহলে কি আমরা ধরে নিবো এই নতুন দলকে মাঠ গোছানোর সুযোগ দেওয়ার জন্যই নির্বাচন পেছানোর চক্রান্ত চলছে?

বুধবার বাড্ডা থানা ৪১ নং ওয়ার্ড যুবদল আয়োজিত কর্মী সভায়  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

জুয়েল বলেন, নতুন দল নিয়ে বিএনপির কোনো আপত্তি নেই। তবে, রাষ্ট্রকে ব্যবহার করে, প্রশাসনকে ব্যবহার করে কোনো রাজনৈতিক শক্তিকে দেশবাসী মেনে নিবে না। রাজনৈতিক দল গঠন করতে হলে জনমত তৈরী করেন। কিন্তু আরেক দলকে কটাক্ষ করে রাজনৈতিক ফায়দা লুটের চেষ্টা করা হলে আমরা বসে থাকবো না। 

তিনি বলেন, বিএনপির একটি সংগ্রামী ইতিহাস আছে। নেতাকর্মীরা গণতন্ত্রের প্রশ্নে জীবন দিতে জানে। প্রয়োজনে আবারও রাজপথে নেমে দেশে সুস্থধারার রাজনীতি ফিরিয়ে আনবো।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close