বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পূর্বাচলে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সিএনজি যাত্রীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:১২ পিএম আপডেট: ২১.০২.২০২৫ ১:৫৩ PM

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে দ্রুতগতির ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হয়েছেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে পূর্বাচলের ৩০০ ফিট সড়কে এ দুর্ঘটনা  ঘটে।

নিহতরা হলেন অটোরিকশার যাত্রী আরোবি আক্তার ও খাইরুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১২টার দিকে রাজধানীর কুড়িল বিশ্ব রোড থেকে যাত্রী নিয়ে পূর্বাচলের তিনশ ফিট সড়ক হয়ে কাঞ্চন ব্রিজের দিকে যাচ্ছিল সিএনজিচালিত অটোরিকশাটি। এ সময় পূর্বাচলের প্রবেশের মুখে দ্রুতগতির রেডিমিক্স বোঝাই ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে হলে ঘটনাস্থলেই আরোবি আক্তার ও খাইরুল ইসলাম নামে দুই যাত্রী নিহত হন। আহত হন আরও তিনজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে পূর্বাচল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠায়। একই সঙ্গে পুলিশ রেডিমিক্স ট্রাকটি জব্দসহ চালক ফখরুল ইসলাম ও হেলপার নাহিদুল ইসলামকে আটক করে। 

তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্বদেশ প্রতিদিন/আইআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close