শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান      ● নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির জনসমাবেশ।      ● মনোনয়ন ফরম বিক্রি ও জমাদানের তারিখ জানাল বিএনপি      ● বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানছেন মুশফিক      ● আংগারিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইলোরা হাওলাদারকে দেখতে চায় স্থানীয় জনতা।      ● সরকারি দপ্তর থেকে আ.লীগপন্থীদের অপসারণ ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন       ● বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার       ● মুলাদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন      ● ভোমরা সীমান্তে বিএনপির বিক্ষোভ      ● নান্দাইলে আওয়ামী লীগের নৈরাজ্য দমনে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩      ● রাজবাড়ীতে ডিবির দুই অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ১      ● সাভারে ঢাকা লিগ্যাসির ‘দলিল হস্তান্তর উৎসব ও আবাসন মেলা’ সম্পন্ন      
মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক বাজারে মাংস রপ্তানি করতে চায় সরকার
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৩:০৯ পিএম

দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পর মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক বাজারে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ জন্য খামারিদের উৎসাহিত করতে সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা ও সহায়তা দিচ্ছে বলেও জানান তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত এক বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, পুষ্টিনিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লাখ লাখ মানুষ জড়িত।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও সম্প্রসারণের ফলে চরাঞ্চলের মানুষও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এ খাতের সম্ভাবনা কাজে লাগাতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। র‍্যালিটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শুরু হয়ে মানিক মিয়া অ্যাভিনিউ প্রদক্ষিণ করে পুরোনো বাণিজ্য মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তা, খামারি, উদ্যোক্তা এবং প্রাণিসম্পদ খাতের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  মাংস রপ্তানি   সুলতান সালাউদ্দিন টুকু   প্রাণিসম্পদ   খামারি   জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ   বাংলাদেশ   মধ্যপ্রাচ্য  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close