
পাবনার ফরিদপুর থানার পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মাদক সেবনরত অবস্থায় ও সেবনের সরঞ্জামসহ আটক দুইজনকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন। অপর দুইজনকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৯ টার ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে এসআই (নিঃ) আরিফুল ইসলাম, এসআই (নিঃ) রফিকুল ইসলামসহ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর থানার মামলা নং-৬, তারিখ ২২/১১/২০২৫, পেনাল কোড-১৮৬০-এর ১৪৩/৪৪৮/৪২৭/১১৪ ধারাসহ Explosive Substances Act, 1908-এর ৩/৪ ধারার মামলার তদন্তে প্রাপ্ত আসামি মোঃ সুজন সরদার (৩৮), পিতা-মোঃ আফছার সরদার, সাং-রতনপুর, ফরিদপুর, পাবনাকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া নেশাজাতীয় দ্রব্য সেবনরত অবস্থায় ও গাঁজা সেবনের সরঞ্জামসহ মোঃ সজীব রানা (৩০), পিতা-মোঃ নজর আলী, সাং-পার-ফরিদপুর এবং আশিষ (২৮), পিতা-ইমরান হোসেন, সাং-চাঁদপুর, ফরিদপুর, পাবনাকে আটক করা হয়। পরে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ফরিদপুর, পাবনার কাছে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালত উভয়কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
অন্যদিকে, ফরিদপুর থানার জিডি নং-১৬৩০, তারিখ ২৭/১১/২০২৬, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয় মোঃ রিফাত হাসান ওরফে বাপ্পী (১৯), পিতা-মোঃ আব্দুর রউফ প্রামাণিক, সাং-গোপালনগর, ফরিদপুর, পাবনাকে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত চারজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি