বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ      ● ৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী      ● দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ৩৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২      ● ৪০ বছরেও সেতু হয়নি, বাঁশের সাঁকোয় ঝুঁকিতে ৫ হাজার মানুষ      ● এনএসইউতে উদ্যোক্তাদের নিয়ে ‘স্টার্টআপস আনপ্লাগড’ আয়োজন      ● নতুন প্রযুক্তির পাশাপাশি বিক্রয়োত্তর সেবায় গুরুত্ব ইনফিনিক্সের      ● গৌরনদীতে জনদুর্ভোগ এড়াতে এগিয়ে এসেছেন বিএনপি নেতা বদিউজ্জামান মিন্টু      ● গৌরনদীতে ঔষধের দোকানে অভিযান,জরিমানা ২৩ হাজার      ● বেগমগঞ্জে ডিবির অভিযানে ৯০৫ পিস ইয়াবাসহ নারী আটক, স্বামী পলাতক      ● চাঁদপুর চেম্বারের সাবেক সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিমের মৃত্যু      ● প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা, আলোচনায় ১৪ প্রকল্প      ● ঝালকাঠিতে মানসিক ভারসাম্যহীন নারীর খোলা আকাশের নিচে পুত্র সন্তান প্রসব      
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৩:১৮ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থের জোগান এবং আন্দোলনকারীদের ওপর গুলির ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর ভাটারা থানার সামনে আন্দোলনকারীদের ওপর গুলির ঘটনায় তাঁর ভূমিকা তদন্তে এ আবেদন করা হয়েছে। মামলার এজাহারে তাঁকে ২১৬ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জানিয়েছেন, বিকেল ৩টায় শুনানি কার্যতালিকায় উঠতে পারে। পুলিশের আবেদনে বলা হয়েছে, ঘটনার সঙ্গে জ্যোতির কথিত সংশ্লিষ্টতা, অন্যদের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় এবং আন্দোলন দমনে অর্থের জোগানের অভিযোগ যাচাই করতে তাঁকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

রিমান্ড আবেদনে পলাতক আসামিদের পরিচয় ও অবস্থান শনাক্ত, গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও আলামত উদ্ধার এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নির্ধারণসহ পাঁচটি কারণ উল্লেখ করেছে পুলিশ। তবে আবেদনের এক অংশে ১০ দিনের রিমান্ড চাওয়া হলেও অন্য অংশে পাঁচ দিনের রিমান্ডের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। শুনানি শেষে এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন আদালত।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  জ্যোতিকা জ্যোতি   অভিনেত্রী   রিমান্ড আবেদন   ভাটারা   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন   ঢাকা আদালত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close