সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নতুন লুকে মেহজাবীন      ● ভারতে ‘রামায়ণ’ বন্ধ ও সেন্সর বাতিলের দাবি      ● বিশ্বে সবচেয়ে বেশি সোনা উৎপাদন করে যে দেশ      ● মদের বোতল ধুয়ে পানি পান, ইসলামে জায়েজ কী       ● জাতীয় কাজুবাদাম দিবস আজ       ● ঠোঁটের কোণে জ্বরঠোসা? দ্রুত সারাতে মেনে চলুন ৩ সহজ উপায়      ● দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি      ● ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৬৭      ● চার ফ্লাইট দিয়ে বিজয় দিবসে যাত্রা শুরু করবে থার্ড টার্মিনাল      ● ‎গজারিয়ায় কারখানায় পণ্য খালাসের সময় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু      ● বরগুনায় ঘুষের ১ লাখ টাকাসহ দুদকের হাতে আটক প্রকৌশলী      ● ধুনটে পেট্রলবোমা বিস্ফোরণ মামলায় আ.লীগের দুই নেতা কারাগারে      
নতুন লুকে মেহজাবীন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮:২০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সোশ্যাল মিডিয়ায় এখনও আলোচনায় লাক্সতারকা মেহজাবীন চৌধুরীর রাঙা বউ সাজের একটি ছবি। লাল শাড়িতে যেন পুতুলের অবয়ব ধারণ করা সেই ছবি নজর কাড়ে ভক্ত-অনুরাগীসহ সাধারণ নেটিজেনের মাঝেও। সেই রেশ কাটতে না কাটতেই এবার অন্যরকম রূপে দেখা দিলেন মেহজাবীন। এমন সাজ-পোশাকে তাকে অতীতে খুব একটা দেখা যায়নি।

রবিবার দিবাগত রাতে (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন মেহজাবীন। তাতে দেখা যাচ্ছে, কালো রঙের স্লিভলেস বডিকন পোশাক পরেছেন তিনি। সঙ্গে পরেছেন কালো লেদারের জ্যাকেট, যা লুকে এনেছে সাহসী ও আধুনিক আভিজাত্য।আর ভেজা আবহের খোলা চুল, কালো ক্যাট-আই সানগ্লাস ও মিনিমাল মেকআপে পুরো সাজে ফুটে উঠেছে পশ্চিমা ফ্যাশন।

মেহজাবীন অবশ্য নিজেই জানালেন, তুমুল জনপ্রিয় গেম ‘জিটিএ’ থেকে অনুপ্রাণিত হয়ে এমন সাজ নিয়েছেন তিনি। আর ছবিগুলোর সঙ্গে তিনি জুড়ে দিয়েছেন ‘জিটিএ ৬’-এর গান ‘ফ্লাওয়ার ইন আ হারিকেন’। এটি গেয়েছেন জাস্টিস, টামে ইম্পালা, এসজেএ, কিং গিজার্ড অ্যান্ড দ্য লিজার্ড উইজার্ড-এর শিল্পীরা।

মেহজাবীনকে এমন ব্যতিক্রম রূপে দেখে কিছুটা অবাকই হচ্ছেন তার অনুসারীরা। কেউ খোঁচা দিয়ে মন্তব্য করেছেন, ‘দিন দিন ড্রেসের উন্নতি হচ্ছে’; কেউ লিখেছেন, ‘বিদেশিদের মতো হওয়ার চেষ্টা করছে’; আবার কেউ বলেছেন, ‘হানিয়া আমিরকে নকল করার চেষ্টা করছে।’ তবে এসব মন্তব্য নিয়ে কোনো প্রতিক্রিয়া করেননি






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close