বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা, আলোচনায় ১৪ প্রকল্প      ● ঝালকাঠিতে মানসিক ভারসাম্যহীন নারীর খোলা আকাশের নিচে পুত্র সন্তান প্রসব      ● সাম্প্রদায়িক সম্প্রীতির নবীনগরে ‘সংখ্যালঘু’ শব্দ দেখতে চাই না: এমপি আব্দুল মান্নান      ● তাড়াইলে নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ, উপ-নির্বাচনে সংসদ প্রার্থী হওয়ার ঘোষণা লিটনের      ● এশিয়ার শকুন বাঁচানোর সম্মেলন বসেছে সুন্দরবনে      ● তিতাসে কম খরচে আগাম বাঙ্গি চাষে সাফল্য, হাসি ফুটেছে কৃষকদের মুখে      ● চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা      ● চীনের মহাকাশযানে পাকিস্তানের প্রথম নভোচারী      ● নারায়ণগঞ্জের সাত খুন মামলার আপিল শুনানি শুরু      ● নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ এড়াচ্ছে ইউটিজে, এগোচ্ছে আইজেনকোটের পথ      ● ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান, গাজীপুরে শ্রমিক বিক্ষোভ      ● হাসিনা আমলের গুম-খুনের তথ্য সংগ্রহ করবে প্রসিকিউশন      
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা, আলোচনায় ১৪ প্রকল্প
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১:২৫ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা চলছে। বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ের সভাকক্ষে এ সভা শুরু হয়। এতে নতুন পাঁচটি ও সংশোধিত নয়টিসহ মোট ১৪টি উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হচ্ছে। প্রকল্পগুলোর মধ্যে বিদ্যুৎ বিতরণব্যবস্থার আধুনিকায়ন ও সম্প্রসারণসংক্রান্ত দুটি প্রকল্পে সবচেয়ে বড় বরাদ্দের প্রস্তাব রয়েছে।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, আলোচ্যসূচিতে রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন এবং খুলনার পাইকগাছা কৃষি কলেজ স্থাপন প্রকল্পের সংশোধনী। স্বাস্থ্য খাতের মধ্যে আট বিভাগীয় শহরে ক্যানসার, হৃদ্‌রোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন এবং চার জেলায় ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণসহ কয়েকটি প্রকল্পের সংশোধনী প্রস্তাব রয়েছে। এ ছাড়া পাবনা এবং চট্টগ্রাম ও কক্সবাজার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, চরফ্যাশনে স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন, গণগ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন নির্মাণ, গ্রামীণ মাটির রাস্তা টেকসইকরণ এবং নলুয়া-বাহেরচর সেতু নির্মাণ প্রকল্পের সংশোধনী নিয়েও আলোচনা হচ্ছে।

এদিকে পরিকল্পনামন্ত্রী আগে অনুমোদন দিয়েছেন—এমন সাতটি প্রকল্পের বিষয়েও সভায় অবহিত করার কথা রয়েছে। এসব প্রকল্পের মধ্যে চট্টগ্রাম মহানগরীর বন্যা ও জলাবদ্ধতা নিরসন, বন্যা পুনর্গঠন জরুরি সহায়তা, উদ্ভিদ সংগনিরোধ পরীক্ষাগারের মান উন্নয়ন, মৎস্যসম্পদের উন্নয়ন ও জরিপ, ভেনম রিসার্চ সেন্টার শক্তিশালীকরণ এবং পিরোজপুরের ভান্ডারিয়ায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন উল্লেখযোগ্য।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  একনেক সভা   তারেক রহমান   উন্নয়ন প্রকল্প   পরিকল্পনা কমিশন   বিদ্যুৎ বিতরণ   স্বাস্থ্য খাত   অবকাঠামো উন্নয়ন   বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close