বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ৩৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২      ● ৪০ বছরেও সেতু হয়নি, বাঁশের সাঁকোয় ঝুঁকিতে ৫ হাজার মানুষ      ● এনএসইউতে উদ্যোক্তাদের নিয়ে ‘স্টার্টআপস আনপ্লাগড’ আয়োজন      ● নতুন প্রযুক্তির পাশাপাশি বিক্রয়োত্তর সেবায় গুরুত্ব ইনফিনিক্সের      ● গৌরনদীতে জনদুর্ভোগ এড়াতে এগিয়ে এসেছেন বিএনপি নেতা বদিউজ্জামান মিন্টু      ● গৌরনদীতে ঔষধের দোকানে অভিযান,জরিমানা ২৩ হাজার      ● বেগমগঞ্জে ডিবির অভিযানে ৯০৫ পিস ইয়াবাসহ নারী আটক, স্বামী পলাতক      ● চাঁদপুর চেম্বারের সাবেক সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিমের মৃত্যু      ● প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা, আলোচনায় ১৪ প্রকল্প      ● ঝালকাঠিতে মানসিক ভারসাম্যহীন নারীর খোলা আকাশের নিচে পুত্র সন্তান প্রসব      ● সাম্প্রদায়িক সম্প্রীতির নবীনগরে ‘সংখ্যালঘু’ শব্দ দেখতে চাই না: এমপি আব্দুল মান্নান      ● তাড়াইলে নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ, উপ-নির্বাচনে সংসদ প্রার্থী হওয়ার ঘোষণা লিটনের      
দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ৩৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২
প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৩:১২ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে ৩৫ কেজি গাঁজা উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ। এ সময় গাড়িতে থাকা দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার গৌরীপুর পূর্বকাটা এলাকায় ঢাকামুখী লেনে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর এলাকার গোলাম কাউছার (৩০) ও হাকর গঙ্গানগর এলাকার আব্দুল্লাহ (২১)। দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে ঢাকা মেট্রো-গ-২৫-৫৩২৯ নম্বরের একটি সাদা প্রাইভেটকার থামানো হয়। পরে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচে, পাশের আসনের ফাঁকা জায়গায় ও পেছনের গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে খাকি রঙের টেপে মোড়ানো ১৬টি পোঁটলায় ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। দাউদকান্দি হাইওয়ে থানার ওসি প্রেমদাস রায় জানান, তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা   দাউদকান্দি   হাইওয়ে পুলিশ   গাঁজা উদ্ধার   মাদকবিরোধী অভিযান   গ্রেপ্তার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close