সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মানহানির মামলা করেছেন অভিনেত্রী তানজিন তিশা      ● ২০৩৫ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে যুক্তরাজ্য      ● বলে লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি শুবমান গিলের      ● ‘নৌবাহিনী পদক’ পেলেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান      ● নতুন লুকে মেহজাবীন      ● ভারতে ‘রামায়ণ’ বন্ধ ও সেন্সর বাতিলের দাবি      ● বিশ্বে সবচেয়ে বেশি সোনা উৎপাদন করে যে দেশ      ● মদের বোতল ধুয়ে পানি পান, ইসলামে জায়েজ কী       ● জাতীয় কাজুবাদাম দিবস আজ       ● ঠোঁটের কোণে জ্বরঠোসা? দ্রুত সারাতে মেনে চলুন ৩ সহজ উপায়      ● দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি      ● ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৬৭      
মানহানির মামলা করেছেন অভিনেত্রী তানজিন তিশা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮:৩৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সানায়্যা আনাম ওয়াফিকাহ ও ফাতেমা তুজ জোহরার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন অভিনেত্রী তানজিন তিশা। গত ৪ নভেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক জশিতা ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেন অভিনেত্রীর আইনজীবী মো. জসীমউদ্দীন।

এ বিষয়ে তানজিন তিশার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটা আইনগত বিষয়। মামলার বিষয়ে যা বলার আমার আইনজীবী বলবেন।

মামলার বিষয়টি নিশ্চিত করতে তানজিন তিশার আইনজীবী মো. জসীমউদ্দীন জানান, অভিনেত্রী তানজিন তিশা গত ৪ নভেম্বর সানায়্যা আনাম ওয়াফিকাহ ও ফাতেমা তুজ জোহরার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন।

জানা যায়, মামলার এক নম্বর সানায়্যা আনাম ওয়াফিকাহ এবং দ্বিতিয় আসামী ইনফ্লুয়েন্সার ফাতেমা তুজ জোহরা, তিনি একটি ভিডিওতে তিশার বিরুদ্ধে মানহানিকর মন্তব্য ও মিথ্যাচার করেন। এর প্রেক্ষিতে তার বিরুদ্ধেও মামলা করেন তানজিন তিশা।

আইনজীবী মো. জসীমউদ্দীন সমকালকে বলেন, ‘অনলাইনে তানজিন তিশাকে নিয়ে বিভিন্ন পোস্ট এবং তার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে মামলাটি করা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্তের জন্য গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে রয়েছে। এছাড়া পুরোনো একটি অডিও রেকর্ড প্রকাশের বিষয়টিও মামলার অভিযোগের সঙ্গে যুক্ত। বাদীর ভাষ্য অনুযায়ী, ওই অডিও রেকর্ডটি সম্পাদনা করে গণমাধ্যমে প্রকাশ করা হয়েছিল, যা নিয়ে আপত্তি রয়েছে তানজিন তিশার।’






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close