বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● গৌরনদীতে ঔষধের দোকানে অভিযান,জরিমানা ২৩ হাজার      ● বেগমগঞ্জে ডিবির অভিযানে ৯০৫ পিস ইয়াবাসহ নারী আটক, স্বামী পলাতক      ● চাঁদপুর চেম্বারের সাবেক সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিমের মৃত্যু      ● প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা, আলোচনায় ১৪ প্রকল্প      ● ঝালকাঠিতে মানসিক ভারসাম্যহীন নারীর খোলা আকাশের নিচে পুত্র সন্তান প্রসব      ● সাম্প্রদায়িক সম্প্রীতির নবীনগরে ‘সংখ্যালঘু’ শব্দ দেখতে চাই না: এমপি আব্দুল মান্নান      ● তাড়াইলে নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ, উপ-নির্বাচনে সংসদ প্রার্থী হওয়ার ঘোষণা লিটনের      ● এশিয়ার শকুন বাঁচানোর সম্মেলন বসেছে সুন্দরবনে      ● তিতাসে কম খরচে আগাম বাঙ্গি চাষে সাফল্য, হাসি ফুটেছে কৃষকদের মুখে      ● চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা      ● চীনের মহাকাশযানে পাকিস্তানের প্রথম নভোচারী      ● নারায়ণগঞ্জের সাত খুন মামলার আপিল শুনানি শুরু      
গৌরনদীতে ঔষধের দোকানে অভিযান,জরিমানা ২৩ হাজার
নিপু খানম, গৌরনদী (বরিশাল)
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ২:৩৪ পিএম

বরিশালের গৌরনদী উপজেলার টরকী বাজারে বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৫ নভেম্বর) বেলা ১২টার দিকে বরিশাল জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তর ও উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম মোল্লা প্রসিকিউশন পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গৌরনদীর সহকারী কমিশনার (ভূমি) মো. মোকসেদ উল্লাহ। অভিযানে কয়েকটি দোকান বন্ধ পাওয়া যায়। খোলা দোকানগুলোতে অ্যান্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ না করা এবং অনিবন্ধিত ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০ ধারায় চারটি মামলায় মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে গৌরনদী মডেল থানার এসআই আব্দুল্লাহ, মো. আবু সাঈদসহ পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। সহকারী কমিশনার (ভূমি) মো. মোকসেদ উল্লাহ বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  গৌরনদী   বরিশাল   ওষুধের দোকান   ভ্রাম্যমাণ আদালত   জরিমানা   ঔষধ ও কসমেটিকস আইন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close