মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ময়মনসিংহ সাংবাদিক সমিতির সভাপতি মানিক, সম্পাদক কিবরিয়া      ● আমার পা ভাঙা পর্যন্ত কি অপেক্ষা করতে হবে?, ফাউলের শিকার হয়ে ক্ষুব্ধ নেইমার      ● কক্সবাজারে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত      ● ধর্ষণের ঘটনায় ৯৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পেলেন এক নারী      ● চাটমোহরে পৌর পার্কের উদ্বোধন করলেন জেলা প্রশাসক      ● যে ২ গুনাহ করলে মৃত্যুর আগেই ভোগ করতে হবে কঠিন শাস্তি      ● শুধু সবজিতে নয়, যে সব মাছেও কিলবিল করে ফিতাকৃমি!      ● আরব আমিরাতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১১      ● স্বর্ণদ্বীপের ক্লান্তি উপেক্ষা করে দাপ্তরিক দায়িত্বে প্রধানমন্ত্রী      ● শেখ হাসিনাকে আইনগত প্রাপ্তি ভোগ করতে হবে : বাণিজ্যমন্ত্রী      ● বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণমন্ত্রী      ● রমজানে তিন ফল আমদানিতে শুল্ক-কর ছাড়      
ময়মনসিংহ সাংবাদিক সমিতির সভাপতি মানিক, সম্পাদক কিবরিয়া
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৮:৫৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ময়মনসিংহ সাংবাদিক সমিতি, ঢাকার ২১ সদস্যের নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক দিনকালের ম. হামিদুল হক মানিক এবং সাধারণ সম্পাদক হয়েছেন এনটিভির গোলাম কিবরিয়া।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা ও সম্মেলন শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার বিশিষ্ট সাংবাদিক অ্যাডভোকেট আফজাল এইচ খান এ কমিটি ঘোষণা করেন। ২০২৭-২০২৮ মেয়াদে এ কমিটি দায়িত্ব পালন করবে।

নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন দৈনিক বাংলার সৌরভ জাহাঙ্গীর এবং সহসভাপতি হয়েছেন সরাসরির গালীব হাসান। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যুগান্তরের সিরাজুল ইসলাম, সহসাধারণ সম্পাদক বাসসের কবির আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক দৈনিক জনতার হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ বাংলাদেশ প্রতিদিনের বাজিত হোসেন (বায়জিদ) এবং দপ্তর সম্পাদক একুশে টেলিভিশনের আনোয়ারুল কাইয়ুম কাজল।

এ ছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন দৈনিক বর্তমান ভারতের শেখ ফরিদ, ক্রীড়া সম্পাদক এদিনের আকতার হোসেন এবং সাংস্কৃতিক সম্পাদক জনপ্রশাসনের নঈম মাশরেকী।

কমিটির নির্বাহী সদস্যরা হলেন—কালের কণ্ঠের মাহমুদ হাসান, ঢাকা নিউজ২৪-এর লতিফুল বারী হামিম, সরাসরির গোলাম সাহানী, চ্যানেল আইয়ের মাশরুর জামান রনি, মোশাররফ হোসেন, ঠিকানা নিউজের শামসুর রহমান (শামস), বাংলানিউজের খাদেমুল ইসলাম, খান আমিন ও আমার দেশের গোলাম মোস্তফা।

এর আগে সকালে সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি। বিশেষ অতিথি ছিলেন মুক্তাগাছার সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, ঈশ্বরগঞ্জের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু, গফরগাঁওয়ের সংসদ সদস্য আকতারুজ্জামান বাচ্চু, ফুলবাড়িয়ার সংসদ সদস্য কামরুল হাসান মিলন এবং ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক এমরান সালেহ প্রিন্স।

অনুষ্ঠানে বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতি, টাঙ্গাইলের সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, কিশোরগঞ্জের সভাপতি এরফানুল হক নাহিদ, নেত্রকোনার সভাপতি রফিক মোহাম্মদসহ ময়মনসিংহ সাংবাদিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close