বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২০২৭ সালে তেলের সরবরাহ বাড়ার শঙ্কা, কমল দাম      ● পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা      ● গৌরনদীতে শিক্ষক দম্পতির কিডনি প্রতিস্থাপন সফল      ● তাজমহল দেখতে গিয়ে ১৮ বছর কারাগারে, চার সপ্তাহের প্যারোলে মায়ের কাছে বাদল      ● ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন      ● আবারও কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৬ হাজার ৮৩০      ● গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      ● ময়মনসিংহ সাংবাদিক সমিতির সভাপতি মানিক, সম্পাদক কিবরিয়া      ● আমার পা ভাঙা পর্যন্ত কি অপেক্ষা করতে হবে?, ফাউলের শিকার হয়ে ক্ষুব্ধ নেইমার      ● কক্সবাজারে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত      ● ধর্ষণের ঘটনায় ৯৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পেলেন এক নারী      ● চাটমোহরে পৌর পার্কের উদ্বোধন করলেন জেলা প্রশাসক      
২০২৭ সালে তেলের সরবরাহ বাড়ার শঙ্কা, কমল দাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১:৪০ AM

২০২৭ সালে বিশ্ববাজারে চাহিদার তুলনায় জ্বালানি তেলের সরবরাহ বেড়ে যাওয়ার আশঙ্কায় কমেছে অপরিশোধিত তেলের দাম। বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯০ ডলার ৫ সেন্টে নেমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমেছে ১ দশমিক ৭ শতাংশ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তেলবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান এলএসইজির জ্যেষ্ঠ গবেষক ঝেনচিয়াং সেটো বলেন, ২০২৭ সালে সরবরাহ চাহিদাকে ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচলের ঝুঁকির চেয়ে বাজারে বেশি প্রভাব ফেলছে। আগামী ২৯ নভেম্বর ওপেক প্লাসের বৈঠকে ২০২৭ সালের উৎপাদননীতি নির্ধারণ নিয়ে অনিশ্চয়তাও দামের ওপর প্রভাব ফেলছে। বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের উৎপাদনসংক্রান্ত অবস্থান এবং ইরাকের উৎপাদন সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

এদিকে লিবিয়ার শারারা তেল পাইপলাইন আবার চালু হয়েছে। তবে হরমুজ প্রণালির কাছে জাহাজে হামলা এবং সৌদি আরব ও হুতিদের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। যুক্তরাষ্ট্রের তেলের মজুতও বেড়েছে। আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ২০ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে দেশটির মজুত ১ লাখ ২৬ হাজার ব্যারেল বেড়েছে। তবে রয়টার্সের জরিপে আট বিশ্লেষক গড়ে প্রায় ১৫ লাখ ব্যারেল মজুত বৃদ্ধির পূর্বাভাস দিয়েছেন।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  জ্বালানি তেল   বিশ্ববাজার   তেলের দাম   ব্রেন্ট ক্রুড   ডব্লিউটিআই   ওপেক প্লাস   মধ্যপ্রাচ্য   রয়টার্স  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close