সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● চার ফ্লাইট দিয়ে বিজয় দিবসে যাত্রা শুরু করবে থার্ড টার্মিনাল      ● ‎গজারিয়ায় কারখানায় পণ্য খালাসের সময় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু      ● বরগুনায় ঘুষের ১ লাখ টাকাসহ দুদকের হাতে আটক প্রকৌশলী      ● ধুনটে পেট্রলবোমা বিস্ফোরণ মামলায় আ.লীগের দুই নেতা কারাগারে      ● সুন্দরগঞ্জে বসতবাড়িতে জুয়ার আসর, গ্রেপ্তার ৭      ● শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু পাঠাগার ‘স্বপ্ন কানন’ উদ্বোধন      ● যৌন নির্যাতন মামলায় আপসের চেষ্টা, বাদীর কারাদণ্ড; আসামিও কারাগারে      ● সোনাগাজীতে নতুন জাতের ধান কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত      ● নেছারাবাদে আলোচিত অপু হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন      ● বাড্ডা আলাতুন্নেছা স্কুলের সুনাম ও শিক্ষার মান ফিরিয়ে আনতে শিক্ষকদের প্রতি আহ্বান      ● নেতৃত্বের নতুন পথনির্দেশনা নিয়ে অনুষ্ঠিত হলো ১০ম লিডারশিপ সামিট      ● মাগুরায় নির্মাণশ্রমিকদের দক্ষতা উন্নয়নে শাহ সিমেন্টের প্রশিক্ষণ কর্মশালা      
চার ফ্লাইট দিয়ে বিজয় দিবসে যাত্রা শুরু করবে থার্ড টার্মিনাল
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৭:৪৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে উদ্বোধন হতে যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের। উদ্বোধনী দিনে চারটি ফ্লাইট নিয়ে যাত্রা শুরু করবে বহুল কাঙ্ক্ষিত এই প্রকল্প। এর আগে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সই হবে চুক্তি।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

তিনি বলেন, আগামী ১৬ ডিসেম্বর প্রথমে চারটি ফ্লাইট দিয়ে থার্ড টার্মিনালের কার্যক্রম শুরু হবে। আস্তে আস্তে ফ্লাইট বাড়তে থাকবে। বিমান বাংলাদেশ, সিঙ্গাপুর এয়ারলাইনসসহ অন্য ফ্লাইট দিয়ে এটি শুরু হবে।

এসময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফিজিবিলিটি স্টাডি করে দেখা গেছে— ১০০ কিলোমিটারের মধ্যে বিমানবন্দরের প্রয়োজন নেই। তাছাড়া ১৫ বছরের মধ্যে আরেকটি বিমানবন্দর করাও কঠিন, তাই শর্ত মেনে নিয়েছি। এতে খুব একটা ব্যাকফুটে আছি এমন নয়। তবে পুরোদমে বিমানবন্দর চালু করতে সর্বোচ্চ ১৪ মাস সময় লাগবে।

আরেক প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী বলেন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের প্রস্তুতি সম্পন্ন। প্রধানমন্ত্রীর কাছ থেকে সময় নিয়ে উদ্বোধন হবে। তবে পহেলা ডিসেম্বর কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন হচ্ছে না।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close