সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সচিবালয়ে প্রধানমন্ত্রী-এনসিপি বৈঠক আজ      ● রুশ হামলার ১৪ ঘণ্টা পর শিশুকে জীবিত উদ্ধার      ● আশুলিয়ায় বাস ভাঙচুরের চেষ্টায় ছত্রভঙ্গ শ্রমিকেরা      ● শাহজালাল বিমানবন্দরে ১৮ স্বর্ণের বার উদ্ধার      ● হাজারো পুণ্যার্থী ও দর্শনার্থীতে মুখরিত দুবলার রাস উৎসব      ● মুলাদীতে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার      ● মুলাদীতে টানা বর্ষণে জমির ফসল নষ্ট, কৃষকের মাথায় হাত      ● মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সফরে গেজেট জারি      ● তেলের দাম কমলেও কাটছে না সরবরাহ-উদ্বেগ      ● ২২ ক্যারেট স্বর্ণের ভরি ১,৯৪,৯৬৪ টাকা      ● থাইল্যান্ড যাওয়ার পথে গ্রেপ্তার সুইডেন আসলাম      ● দেশব্যাপি আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাংশা এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল      
সচিবালয়ে প্রধানমন্ত্রী-এনসিপি বৈঠক আজ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১১:৩১ AM

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টায় সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সকালে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত। বৈঠকে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের সঙ্গে থাকবেন দলের সদস্য সচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

এর আগে এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ২৩ নভেম্বর দলের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করবে। এনসিপি আমন্ত্রণকে ইতিবাচকভাবে নিয়েছে। দলটির মতে, গণভোটের রায় বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচার জাতীয় ঐক্যের ভিত্তি হওয়া উচিত।






স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  তারেক রহমান   এনসিপি   নাহিদ ইসলাম   রাজনৈতিক বৈঠক   সচিবালয়   আওয়ামী লীগ   জুলাই গণহত্যা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close