সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শাহজালাল বিমানবন্দরে ১৮ স্বর্ণের বার উদ্ধার      ● হাজারো পুণ্যার্থী ও দর্শনার্থীতে মুখরিত দুবলার রাস উৎসব      ● মুলাদীতে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার      ● মুলাদীতে টানা বর্ষণে জমির ফসল নষ্ট, কৃষকের মাথায় হাত      ● মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সফরে গেজেট জারি      ● তেলের দাম কমলেও কাটছে না সরবরাহ-উদ্বেগ      ● ২২ ক্যারেট স্বর্ণের ভরি ১,৯৪,৯৬৪ টাকা      ● থাইল্যান্ড যাওয়ার পথে গ্রেপ্তার সুইডেন আসলাম      ● দেশব্যাপি আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাংশা এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল      ● প্রধানমন্ত্রীর সংলাপ শুরু সোমবার      ● জাতীয় বিচ ভলিবলে নারী বিভাগে চ্যাম্পিয়ন আনসার ও ভিডিপি      ● ১৮ দিনের অস্থিরতায় পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার      
শাহজালাল বিমানবন্দরে ১৮ স্বর্ণের বার উদ্ধার
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১১:২৩ AM

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর শরীরে লুকানো অবস্থায় ১৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকা।

সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের কাস্টমস হল এলাকার গ্রিন চ্যানেলে অবস্থান নেন সিআইআইডির কর্মকর্তারা। এ সময় ফ্লাইদুবাইয়ের এফজেড-৫০১ ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মদ রুহুল আমিনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর লাগেজ স্ক্যান করার পাশাপাশি শরীরও স্ক্যান করা হয়। একপর্যায়ে শরীরে স্বর্ণের বার লুকিয়ে রাখার কথা স্বীকার করেন তিনি।

পরে বিভিন্ন গোয়েন্দা ও সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে ওই যাত্রীর কাছ থেকে স্কচটেপে মোড়ানো ধাতব বস্তু উদ্ধার করা হয়। কাস্টমস হলের ইনভেন্ট্রি টেবিলে স্কচটেপ খুলে দেখা যায়, সেগুলো স্বর্ণের বার। উদ্ধার করা ১৮টি বারের প্রতিটির ওজন ১১৭ গ্রাম।








স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর   স্বর্ণ উদ্ধার   স্বর্ণ চোরাচালান   দুবাই   কাস্টমস গোয়েন্দা   মোহাম্মদ রুহুল আমিন   ঢাকা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close