সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সুন্দরগঞ্জে বসতবাড়িতে জুয়ার আসর, গ্রেপ্তার ৭      ● শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু পাঠাগার ‘স্বপ্ন কানন’ উদ্বোধন      ● যৌন নির্যাতন মামলায় আপসের চেষ্টা, বাদীর কারাদণ্ড; আসামিও কারাগারে      ● সোনাগাজীতে নতুন জাতের ধান কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত      ● নেছারাবাদে আলোচিত অপু হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন      ● বাড্ডা আলাতুন্নেছা স্কুলের সুনাম ও শিক্ষার মান ফিরিয়ে আনতে শিক্ষকদের প্রতি আহ্বান      ● নেতৃত্বের নতুন পথনির্দেশনা নিয়ে অনুষ্ঠিত হলো ১০ম লিডারশিপ সামিট      ● মাগুরায় নির্মাণশ্রমিকদের দক্ষতা উন্নয়নে শাহ সিমেন্টের প্রশিক্ষণ কর্মশালা      ● হজযাত্রীদের টিকা গ্রহণের আগে করতে হবে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা      ● ইমরান খানের রক্তচাপ নিয়ন্ত্রণের বাইরে, হৃদযন্ত্রের ক্ষতির আশঙ্কা চিকিৎসকের      ● জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার ও পুনঃখনন শুরু করেছে ডিএসসিসি      ● পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী      
সুন্দরগঞ্জে বসতবাড়িতে জুয়ার আসর, গ্রেপ্তার ৭
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৭:২৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জে বসতবাড়িতে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার সময় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা।

পুলিশ জানায়, রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামালহাট গ্রামে আবু তাহের ওরফে মিনুর বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির পশ্চিম দুয়ারি ঘরে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলারত অবস্থায় সাতজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামালহাট গ্রামের মৃত কছর আলীর ছেলে আব্দুল খলিল (৪৪), মৃত হাকিম উদ্দিনের ছেলে মিলন মিয়া (৩৫), মৃত ইউনুস আলীর ছেলে আবু তাহের ওরফে মিনু (৩৬), মৃত আফতাব উদ্দিনের ছেলে আব্দুর রশিদ (৪৫), মৃত সৈয়দ মোল্লার ছেলে এজাহার আলী (৪৫), মৃত মোহাম্মদ আলীর ছেলে রফিকুল ইসলাম (৪০) এবং মৃত সৈয়দ আলী মণ্ডলের ছেলে আয়নাল হক (৩২)।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বলেন, “গ্রেপ্তার সাতজনের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।”







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close