সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নেছারাবাদে আলোচিত অপু হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন      ● বাড্ডা আলাতুন্নেছা স্কুলের সুনাম ও শিক্ষার মান ফিরিয়ে আনতে শিক্ষকদের প্রতি আহ্বান      ● নেতৃত্বের নতুন পথনির্দেশনা নিয়ে অনুষ্ঠিত হলো ১০ম লিডারশিপ সামিট      ● মাগুরায় নির্মাণশ্রমিকদের দক্ষতা উন্নয়নে শাহ সিমেন্টের প্রশিক্ষণ কর্মশালা      ● হজযাত্রীদের টিকা গ্রহণের আগে করতে হবে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা      ● ইমরান খানের রক্তচাপ নিয়ন্ত্রণের বাইরে, হৃদযন্ত্রের ক্ষতির আশঙ্কা চিকিৎসকের      ● জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার ও পুনঃখনন শুরু করেছে ডিএসসিসি      ● পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী      ● ঢাবিতে ভর্তি আবেদনের সময় তিন দিন বাড়ল      ● গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির আহ্বান ড. ইউনূসের      ● ধুনট বাজারে ফুটপাত দখলমুক্ত অভিযান, জরিমানা ২ হাজার টাকা      ● ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয়      
নেছারাবাদে আলোচিত অপু হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন
‎পিরোজপুর প্রতিনিধ
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৭:০৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পিরোজপুরের নেছারাবাদে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হাসানুর রহমান অপু (৩৬)নামে এক যুবককে হত্যার দায়ে প্রধান আসামি শেখ রুম্মান হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

 একই মামলায় অপর দুই আসামিকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার আসামিকে খালাস দিয়েছেন আদালত। ‎সোমবার (২৩ নভেম্বর) দুপুরে পিরোজপুর জেলা ও দায়রা জজ মো: মজিবুর রহমান এর আদালত এ রায় ঘোষণা করেন।
‎
‎দণ্ডপ্রাপ্তরা হলেন, নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী গ্রামের শেখ রুম্মান হোসেন(৩০), সুমনা বেগম (৩৫)এবং সাদিয়া ইসলাম(১৭)।  এদের মধ্য শেখ রুম্মান হোসেনকে যাবজ্জীবন এবং বাকি দুইজনকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
‎
‎মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৪ অক্টোবর রাতে প্রবল বৃষ্টির মধ্যে সুপারি বিক্রির পাওনা টাকা দেওয়ার কথা বলে নেছারাবাদের সেহাঙ্গল গ্রামের সুপারি ব্যবসায়ী হাসানুর রহমান অপুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান শেখ রুম্মান হোসেন। এরপর থেকে নিখোঁজ ছিলেন অপু। নিখোঁজের তিন দিন পর অভিযুক্ত রুম্মানের নির্মাণাধীন বসতঘরের পাশের খড়ের গাদার নিচে মাটিচাপা অবস্থায় অপুর মরদেহ উদ্ধার করা হয়।

 এ ঘটনায় নিহতের বোন সুমাইয়া আক্তার বাদী হয়ে ওই দিনই নেছারাবাদ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার এ মামলার রায় ঘোষণা করেন আদালত।

পাবলিক প্রসিকিউটর পিপি আবুল কালাম আকন বলেন, পিরোজপুরের নেছারাবাদে আলোচিত অপু হত্যা মামলার প্রধান আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করছে। ‎

রায় প্রকাশের সময় মামলার প্রধান আসামী শেখ রুম্মান হোসেন, সুমনা বেগম এবং সাদিয়া ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close