সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু পাঠাগার ‘স্বপ্ন কানন’ উদ্বোধন      ● যৌন নির্যাতন মামলায় আপসের চেষ্টা, বাদীর কারাদণ্ড; আসামিও কারাগারে      ● সোনাগাজীতে নতুন জাতের ধান কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত      ● নেছারাবাদে আলোচিত অপু হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন      ● বাড্ডা আলাতুন্নেছা স্কুলের সুনাম ও শিক্ষার মান ফিরিয়ে আনতে শিক্ষকদের প্রতি আহ্বান      ● নেতৃত্বের নতুন পথনির্দেশনা নিয়ে অনুষ্ঠিত হলো ১০ম লিডারশিপ সামিট      ● মাগুরায় নির্মাণশ্রমিকদের দক্ষতা উন্নয়নে শাহ সিমেন্টের প্রশিক্ষণ কর্মশালা      ● হজযাত্রীদের টিকা গ্রহণের আগে করতে হবে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা      ● ইমরান খানের রক্তচাপ নিয়ন্ত্রণের বাইরে, হৃদযন্ত্রের ক্ষতির আশঙ্কা চিকিৎসকের      ● জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার ও পুনঃখনন শুরু করেছে ডিএসসিসি      ● পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী      ● ঢাবিতে ভর্তি আবেদনের সময় তিন দিন বাড়ল      
শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু পাঠাগার ‘স্বপ্ন কানন’ উদ্বোধন
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৭:২৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জামালপুর সদর উপজেলার শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের জন্য নবনির্মিত পাঠাগার ‘স্বপ্ন কানন’ উদ্বোধন করা হয়েছে। ‘বইয়ের স্পর্শে জাগ্রত চিন্তা, পাঠে গড়ুক আগামী...’—এই স্লোগানকে সামনে রেখে পাঠাগারটি চালু করা হয়।  

আজ বিকালে পাঠাগারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জনাব মো: এসএম হুমায়ুন কবির সরকার।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার।  

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি ও উদ্বোধক বিভাগীয় কমিশনার মো: এসএম হুমায়ুন কবির সরকার বলেন, “শিশুদের মানসিক বিকাশ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পাঠ্যবইয়ের পাশাপাশি সৃজনশীল বই পড়ার কোনো বিকল্প নেই। ‘স্বপ্ন কানন’-এর মতো শিশু পাঠাগার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বই পড়ার আগ্রহ তৈরি করবে এবং তাদের চিন্তাশক্তিকে প্রসারিত করবে। শৈশব থেকেই পাঠাভ্যাস গড়ে উঠলে এরাই আগামী দিনে দেশ ও সমাজের নেতৃত্বে এগিয়ে আসবে।”  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল মোসলেমীন ও বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ।  

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ‘স্বপ্ন কানন’ শিশু পাঠাগারটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ার অভ্যাসে উৎসাহিত করবে এবং তাদের মেধা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close