সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● যৌন নির্যাতন মামলায় আপসের চেষ্টা, বাদীর কারাদণ্ড; আসামিও কারাগারে      ● সোনাগাজীতে নতুন জাতের ধান কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত      ● নেছারাবাদে আলোচিত অপু হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন      ● বাড্ডা আলাতুন্নেছা স্কুলের সুনাম ও শিক্ষার মান ফিরিয়ে আনতে শিক্ষকদের প্রতি আহ্বান      ● নেতৃত্বের নতুন পথনির্দেশনা নিয়ে অনুষ্ঠিত হলো ১০ম লিডারশিপ সামিট      ● মাগুরায় নির্মাণশ্রমিকদের দক্ষতা উন্নয়নে শাহ সিমেন্টের প্রশিক্ষণ কর্মশালা      ● হজযাত্রীদের টিকা গ্রহণের আগে করতে হবে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা      ● ইমরান খানের রক্তচাপ নিয়ন্ত্রণের বাইরে, হৃদযন্ত্রের ক্ষতির আশঙ্কা চিকিৎসকের      ● জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার ও পুনঃখনন শুরু করেছে ডিএসসিসি      ● পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী      ● ঢাবিতে ভর্তি আবেদনের সময় তিন দিন বাড়ল      ● গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির আহ্বান ড. ইউনূসের      
যৌন নির্যাতন মামলায় আপসের চেষ্টা, বাদীর কারাদণ্ড; আসামিও কারাগারে
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৭:২৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পটুয়াখালীতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় দায়ের করা একটি মামলায় আপসের চেষ্টা করায় মামলার বাদীকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নীলুফার শিরিন এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত বাদী মোহাম্মদ আলী হাওলাদার (৩২) গলাচিপা উপজেলার পশ্চিম পক্ষিয়া এলাকার বাসিন্দা। মামলার আসামি মো. আজিজুল হাওলাদার (২৪) একই এলাকার বাসিন্দা।

মামলা ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৪ বছর বয়সী ভাতিজিকে যৌন নির্যাতনের অভিযোগে আজিজুল হাওলাদারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা করেছিলেন মোহাম্মদ আলী হাওলাদার। পরবর্তীতে স্থানীয়ভাবে দুই পক্ষের মধ্যে আপস-মীমাংসা হয়। এর পরিপ্রেক্ষিতে বাদী ও আসামি আদালতে উপস্থিত হয়ে আপসের ভিত্তিতে মামলা প্রত্যাহারের আবেদন করেন। 

তবে আইন অনুযায়ী আপস অযোগ্য ধারায় দায়ের করা মামলায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে আপসের আবেদন করায় বাদীর বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন ট্রাইব্যুনাল। আদালত বাদীকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়ার পাশাপাশি আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান বলেন, “ভিকটিমকে আদালতে উপস্থিত না করেই আপস অযোগ্য ধারায় আপসের আবেদন করায় বিজ্ঞ ট্রাইব্যুনাল বাদীকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন এবং আসামিকে কারাগারে পাঠিয়েছেন।”

তিনি আরও বলেন, “অনেক সময় স্থানীয় প্রভাবশালী ও অতি উৎসাহী মহল আর্থিক লেনদেন কিংবা চাপ ও বলপ্রয়োগের মাধ্যমে ভুক্তভোগী ও বাদীকে আপসে বাধ্য করে। কিন্তু আইনে আপস অযোগ্য ধারার মামলায় এ ধরনের আপস দণ্ডনীয় অপরাধ। আদালতের আজকের এ আদেশ সংশ্লিষ্ট এলাকায় একটি স্পষ্ট বার্তা দেবে যে, যেসব মামলায় আইনে আপসের সুযোগ নেই, সেসব মামলায় আপস করার কোনো সুযোগ নেই।”







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close