সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সোনাগাজীতে নতুন জাতের ধান কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত      ● নেছারাবাদে আলোচিত অপু হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন      ● বাড্ডা আলাতুন্নেছা স্কুলের সুনাম ও শিক্ষার মান ফিরিয়ে আনতে শিক্ষকদের প্রতি আহ্বান      ● নেতৃত্বের নতুন পথনির্দেশনা নিয়ে অনুষ্ঠিত হলো ১০ম লিডারশিপ সামিট      ● মাগুরায় নির্মাণশ্রমিকদের দক্ষতা উন্নয়নে শাহ সিমেন্টের প্রশিক্ষণ কর্মশালা      ● হজযাত্রীদের টিকা গ্রহণের আগে করতে হবে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা      ● ইমরান খানের রক্তচাপ নিয়ন্ত্রণের বাইরে, হৃদযন্ত্রের ক্ষতির আশঙ্কা চিকিৎসকের      ● জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার ও পুনঃখনন শুরু করেছে ডিএসসিসি      ● পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী      ● ঢাবিতে ভর্তি আবেদনের সময় তিন দিন বাড়ল      ● গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির আহ্বান ড. ইউনূসের      ● ধুনট বাজারে ফুটপাত দখলমুক্ত অভিযান, জরিমানা ২ হাজার টাকা      
সোনাগাজীতে নতুন জাতের ধান কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৭:২১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফেনীর সোনাগাজী উপজেলায় নতুন উদ্ভাবিত ধানের জাত চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আমন ২০২৬ মৌসুম উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে ব্রি ধান১০৩ ও ব্রি ধান১০৯ জাতের শস্য কর্তন করা হয়।

২৩ নভেম্বর (সোমবার) বিকেলে চর চান্দিয়া এলাকায় এই শস্য কর্তন ও মাঠ দিবসের আয়োজন করা হয়। 

উপজেলা কৃষি উপ সহকারী আশ্রাফ হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট সোনাগাজী আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও প্রিন্সিপাল অফিসার ড. মোঃ রেজওয়ান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট সোনাগাজী আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. ফারুক হোসেন খান, উপজেলা কৃষি অফিসার মাইন উদ্দিন আহমেদ সোহাগ, বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট সোনাগাজী আঞ্চলিক কার্যালয়ের সাইন্টিফিক অফিসার মোছাঃ সানিয়া তামান্না, প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইকরামুল ইসলাম সহ শতাধিক কৃষাণ কৃষাণী উপস্থিত ছিলেন।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close