প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৭:৪৬ পিএম

সংগৃহীত ছবি
মুন্সীগঞ্জের গজারিয়ার উমেদের কান্দী মৌজায় শিল্প প্রতিষ্ঠানের অভ্যন্তরে আজ সোমবার দুপুরে ক্রেনের সাহায্যে ট্রাক থেকে মালামাল খালাসের সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিন্ময় সরকার (৪২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করেন,গজারিয়া থানার ওসি কায়সার আহমেদ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আজ সোমবার (২৩ নভেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা এলাকায় অবস্থিত অ্যাডভান্স টেকনোলজি নামে কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক অ্যাডভান্স কারখানায় পণ্য সরবরাহকারী একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে শ্রমিক হিসেবে কাজ করতেন ।
ওসি কায়সার আহমেদ বলেন, , কারখানার ভেতরে একটি ট্রাক থেকে ক্রেনের সাহায্যে মালামাল নামানোর কাজ চলছিল। এ সময় ক্রেনটি বিদ্যুতের মেইন লাইনের সংস্পর্শে এলে চার শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়।
আহত শ্রমিকদের মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসার পর সুস্থ হলেও চিন্ময় সরকার গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
পরে তাঁকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সূত্র জানায়, নিহত চিন্ময় সরকার ফরিদপুর জেলার মধুখালী থানার মৃত চিত্তরঞ্জন সরকারের ছেলে এবং নিহত শ্রমিকেরর ১০ বছর ও দেড় বছর বয়সী দুই কন্যা রয়েছ। গজারিয়া থানার পুলিশ লাশ হেফাজতে নিয়েছে, পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহত শ্রমিকের স্বজনরা দাবী করেন, পণ্য খলাসের সময় ক্রেন চালনায় অসর্তকতার কারণেই মৃত্যুর ঘটনা ঘটেছে।