সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ১৬ ডিসেম্বর উদ্বোধন তৃতীয় টার্মিনাল      ● সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়াচ্ছে বিজিবি      ● তানজিন তিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন      ● ঢাবিতে ভর্তির সময় বাড়ানোর ঘোষণা শিক্ষামন্ত্রীর      ● টরকীতে স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী      ● রাস্তা সংস্কার চাই      ● ১৪ মাসের সর্বনিম্ন থেকে ঘুরে দাঁড়াল স্বর্ণ      ● তুরস্কে শেয়ার কারসাজি, ১০৮ জনের সম্পদ জব্দের উদ্যোগ      ● নানা আয়োজনে কবি হিমেল বরকতের মৃত্যুবার্ষিকী পালিত      ● আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, ৫০ কারখানা বন্ধ      ● ঢাকা রেঞ্জে সংযুক্ত ১২ পুলিশ কর্মকর্তা      ● ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় আগুন, নিখোঁজ ২৯      
১৬ ডিসেম্বর উদ্বোধন তৃতীয় টার্মিনাল
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৩:০০ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধন করা হবে। প্রাথমিকভাবে চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে টার্মিনালটির আংশিক কার্যক্রম শুরু হবে। উদ্বোধনের দিন প্রথম ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে পুরোপুরি চালু হতে আরও ১৪ মাস সময় লাগবে।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, টার্মিনাল পরিচালনার বিষয়ে আগামী ৩০ নভেম্বরের মধ্যে জাপান কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি সম্পন্ন করা হবে। উদ্বোধনের পর ধাপে ধাপে কার্যক্রম বাড়ানো হবে। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) ২১ হাজার ১৩৯ কোটি টাকা অর্থায়নে নির্মিত হয়েছে টার্মিনালটি।

২০১৯ সালের ডিসেম্বরে শুরু হওয়া প্রকল্পটি ৫ লাখ ৪২ হাজার বর্গমিটার এলাকাজুড়ে নির্মিত। এতে রয়েছে ২৬টি বোর্ডিং ব্রিজ, ১১৫টি চেক-ইন কাউন্টার, ৬৬টি প্রস্থান ইমিগ্রেশন ডেস্ক ও ৫৯টি আগমন ইমিগ্রেশন ডেস্ক। টার্মিনালটি চালু হলে বিমানবন্দরের বার্ষিক যাত্রী ধারণক্ষমতা ৮০ লাখ থেকে বেড়ে ২ কোটি ৪০ লাখে উন্নীত হবে। এদিকে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উদ্বোধনের বিষয়ে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী সময় নির্ধারণ করলে উদ্বোধন করা হবে।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  শাহজালাল বিমানবন্দর   তৃতীয় টার্মিনাল   বিমান বাংলাদেশ এয়ারলাইনস   এম রশিদুজ্জামান মিল্লাত   বিমান পরিবহন   ঢাকা বিমানবন্দর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close