| শিরোনাম: |

বরিশালের মুলাদীতে মেহেদী হাসান শাওন শরীফ নামে শ্রমিক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) রাত ৯টার দিকে মুলাদী সদর ইউনিয়নের বাজার শুলি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাওন শরীফ ওই ইউনিয়নের বাজার শুলি গ্রামের আব্দুস সাত্তার শরীফের ছেলে। তিনি মুলাদী সদর ইউনিয়ন শ্রমিক লীগের আইনবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোহাম্মদ সোহেল রানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রোববার (২২ নভেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
স্বদেশ প্রতিদিন/এস পি