প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১০:৫৭ AM

দেশের বাজারে স্বর্ণের দাম অপরিবর্তিত রয়েছে। ফলে সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ নির্ধারিত দরেই বিক্রি হচ্ছে স্বর্ণ। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা।
বাজুসের নির্ধারিত দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা। প্রতি গ্রাম ২২ ক্যারেট স্বর্ণের দাম ১৬ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের ১৫ হাজার ৯৬৫ টাকা, ১৮ ক্যারেটের ১৩ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির ১১ হাজার ১৭৫ টাকা।
এর আগে গত ২১ নভেম্বর প্রতি ভরি স্বর্ণের দাম ৬ হাজার ১৮২ টাকা কমিয়েছিল বাজুস। সব মিলিয়ে গত দুই সপ্তাহে নয় দফায় ২২ ক্যারেট স্বর্ণের ভরিতে দাম কমেছে ৩৪ হাজার ৭০০ টাকা। চলতি বছরের ২৯ জানুয়ারি দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের দাম সর্বোচ্চ ২ লাখ ৮৬ হাজার ১ টাকায় উঠেছিল।
স্বদেশ প্রতিদিন/এস পি