শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● জাপানে ভারী তুষারপাতে আটকা ১৫০০ মানুষ, বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েকশ পরিবার      ● ২০২৪ সালে দেশের স্বাধীনতা রক্ষা করেছে জনগণ : প্রধানমন্ত্রী      ● ঠাকুরগাঁওয়ে কৃষিজমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা      ● পাবনা-ঢাকা ট্রেনের যাত্রার শুরুতেই সফলতা      ● মোংলায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপের চেষ্টা, যুবক আটক      ● ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, ঘাটে ফিরেছে শত শত ট্রলার      ● সুন্দরবনে মাছ-কাঁকড়া ধরতে যেতে পারছেন না জেলেরা, জীবিকা নিয়ে শঙ্কা      ● পাটিখালঘাটায় নানা আয়োজনে তারেক রহমানের জন্মদিন পালন      ● পঞ্চগড় সীমান্তে পাচারের সময় ৩৫০ প্যাকেট পুঁইশাকের বীজ জব্দ      ● ১০ মাসে ২২১ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল বিজিবি      ● মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত      ● শিবগঞ্জে এক চায়ের দোকানের আড়ালে মাদকের ব্যবসার অভিযোগ       
ঠাকুরগাঁওয়ে আমন ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত কৃষক, ঘরে ঘরে নবান্নের আনন্দ
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫:২২ পিএম

ঠাকুরগাঁওয়ের মাঠজুড়ে এখন সোনালি আমন ধানের ঢেউ। কোথাও চলছে ধান কাটা, কোথাও মাড়াই, আবার কোথাও নতুন ধান শুকানোর কাজ। চলতি আমন মৌসুমে অনুকূল আবহাওয়া ও ভালো ফলনের পাশাপাশি বাজারে সন্তোষজনক দাম পাওয়ায় স্বস্তি ও আনন্দে রয়েছেন কৃষকেরা। জেলার বিভিন্ন এলাকায় ইতোমধ্যে পুরোদমে শুরু হয়েছে আমন ধান কাটা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষক ও কৃষিশ্রমিকেরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর ঠাকুরগাঁওয়ে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে আমন ধানের আবাদ হয়েছে। সময়মতো সার-বীজ পাওয়া, অনুকূল আবহাওয়া এবং পোকামাকড়ের আক্রমণ তুলনামূলক কম থাকায় অধিকাংশ জমিতে ভালো ফলন হয়েছে। কৃষকেরা জানিয়েছেন, এবার প্রতি বিঘা জমিতে ৩০ থেকে ৩৫ মণ পর্যন্ত ধান পাওয়া যাচ্ছে। বর্তমানে বাজারে প্রতি মণ ধান ১ হাজার ১৫০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। ভালো ফলন ও সন্তোষজনক দাম পাওয়ায় উৎপাদন খরচ বাদ দিয়েও লাভের আশা করছেন তাঁরা।

ভূল্লী উপজেলার কৃষক শাহিন আলম বলেন, ‘আল্লাহর রহমতে এবার ধানের ফলনও ভালো হয়েছে, দামও ভালো পাচ্ছি। পোকামাকড়ের আক্রমণও কম ছিল। সব মিলিয়ে এবার আমরা অনেকটা স্বস্তিতে আছি। আশা করছি, ধান বিক্রি করে সারা বছরের খরচ মিটিয়ে কিছু টাকা লাভ থাকবে।’ ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাজেদুল ইসলাম জানান, উন্নত জাতের ধান চাষ ও অনুকূল আবহাওয়ার কারণে কৃষকেরা ভালো ফলন পেয়েছেন। কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠপর্যায়ে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হয়েছে। উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রহিম বলেন, সরকারি কৃষি প্রণোদনা, নিয়মিত পরামর্শ, আধুনিক পদ্ধতিতে চাষাবাদ ও উন্নত জাতের বীজ ব্যবহারের কারণে উৎপাদন বেড়েছে। আমন ধান কাটা ও মাড়াই শেষে স্থানীয় চাহিদা পূরণ করে উদ্বৃত্ত ধান দেশের অন্যান্য জেলায় সরবরাহের সম্ভাবনাও রয়েছে। সব মিলিয়ে ভালো ফলন ও বাজারদর ঠাকুরগাঁওয়ের কৃষকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।









স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ঠাকুরগাঁও   আমন ধান   ধান কাটা   ধানের ফলন   কৃষক   কৃষি   ধানের বাজারদর   নবান্ন   কৃষি সম্প্রসারণ অধিদপ্তর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close