চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় গরু, মাদকদ্রব্য ও শাড়ী-চাদর জব্দ
আশফাকুর রহমান রাসেল, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫:২৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় ৪টি গরু, মাদকদ্রব্য ও শাড়ী-চাদর উদ্ধার করেছে ৫৩ বিজিবির সদস্যরা। বৃহস্পতিবার রাতে জহুরপুরটেক বিওপির বিজিবির সদস্যরা সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের রুস্তম মন্ডলপাড়ায় অভিযান চালিয়ে ভারতীয় ৪টি গরু জব্দ করে। যার আনুমানিক মূল্য ৮ লাখ ৫০ হাজার টাকা। একই রাতে মনোহরপুর বিওপি’র সদস্যরা শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে অভিযান চালিয়ে ১৪৯ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করে।
অন্যদিকে শুক্রবার (২০ নভেম্বর) ভোরে জোহরপুর ট্যাক অস্থায়ী ক্যাম্পের বিজিবি সদস্যরস সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের বাখেরআলী এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ভারতীয় শাড়ী ও ৩১ পিস চাদর জব্দ করে। জব্দকৃত শাড়ী ও চাদরের আনুমানিক বাজার মূল্য ২ লাখ ২৬ হাজর ৫শো টাকা।
বিজিবির দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য পাওয়া গেছে।