শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২০২৪ সালে দেশের স্বাধীনতা রক্ষা করেছে জনগণ : প্রধানমন্ত্রী      ● ঠাকুরগাঁওয়ে কৃষিজমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা      ● পাবনা-ঢাকা ট্রেনের যাত্রার শুরুতেই সফলতা      ● মোংলায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপের চেষ্টা, যুবক আটক      ● ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, ঘাটে ফিরেছে শত শত ট্রলার      ● সুন্দরবনে মাছ-কাঁকড়া ধরতে যেতে পারছেন না জেলেরা, জীবিকা নিয়ে শঙ্কা      ● পাটিখালঘাটায় নানা আয়োজনে তারেক রহমানের জন্মদিন পালন      ● পঞ্চগড় সীমান্তে পাচারের সময় ৩৫০ প্যাকেট পুঁইশাকের বীজ জব্দ      ● ১০ মাসে ২২১ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল বিজিবি      ● মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত      ● শিবগঞ্জে এক চায়ের দোকানের আড়ালে মাদকের ব্যবসার অভিযোগ       ● ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু      
১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসন করবে মালয়েশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫:৩০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মালয়েশিয়া থেকে ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনা করেছে দেশটির সরকার। দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ কর্মসূচির আওতায় তাদের পুনর্বাসন করা হবে। শুক্রবার (২০ নভেম্বর) মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি এ তথ্য জানান।

শুক্রবার (২০ নভেম্বর) এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।

মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি বলেন, তুরস্ক সরকার ১০ হাজার রোহিঙ্গাকে গ্রহণে সম্মতি দিয়েছে। এ উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের শরণার্থী সংকটের স্থায়ী সমাধানের পথে এগোতে চায় মালয়েশিয়া।

পুনর্বাসন কার্যক্রমে তুরস্কের কর্তৃপক্ষ, জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো অংশ নেবে। এ ক্ষেত্রে শরণার্থীদের নির্বাচন, প্রশিক্ষণ, প্রয়োজনীয় নথিপত্র ও পুনর্বাসনের বিষয়গুলো সমন্বয় করা হবে। তবে যাদের পুনর্বাসন করা হবে, তাদের সম্মতিও নেওয়া হবে।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারির শেষে মালয়েশিয়ায় মিয়ানমারের প্রায় ১ লাখ ৯৩ হাজার নিবন্ধিত শরণার্থী ছিলেন। তাদের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশই রোহিঙ্গা। সূত্র: রয়টার্স






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close