বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● করণ জোহরের অফিসে প্রিন্স উইলিয়াম, সঙ্গে সাইফ-কারিনা      ● ১১ রানের লিড নিয়ে অলআউট বাংলাদেশ, প্রোটিয়াদের লক্ষ্য ১২      ● মির্জাপুরে জুলাই আন্দোলনের সৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও প্রেট্রোল বোমা নিক্ষেপ      ● মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গা হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে      ● চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংকে চার পেট্রোল বোমা নিক্ষেপ      ● মীরসরাইয়ে প্রবাস ফেরত বৃদ্ধের মৃত্যু ঘিরে রহস্য, নির্যাতনের অভিযোগ      ● বাউফলে বিএনপি কার্যালয়ের সামনে আগুন      ● ঝালকাঠিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত,আহত ২০      ● গুম-খুন ও অগ্নিসন্ত্রাসের রাজনীতিতে ফিরতে চায় না মানুষ: তারেক রহমান      ● শ্যামনগরে মধ্যরাতে সাংবাদিককে বাড়ি থেকে তু‌লে নেওয়ার চেষ্টা, পালিয়ে জীবনে রক্ষা      ● কোম্পানীগঞ্জে শীতকালীন পিঠা উৎসব      ● পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন-চীনা কূটনীতিকদের সাক্ষাৎ      
করণ জোহরের অফিসে প্রিন্স উইলিয়াম, সঙ্গে সাইফ-কারিনা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪:২৭ পিএম

ভারত সফরের শেষ দিনে বলিউডের তারকাদের সঙ্গে সময় কাটিয়েছেন ব্রিটেনের প্রিন্স উইলিয়াম। বুধবার (১৮ নভেম্বর) মুম্বাইয়ের আন্ধেরিতে পরিচালক-প্রযোজক করণ জোহরের প্রযোজনা সংস্থা ‘ধর্মা প্রোডাকশনস’-এর কার্যালয়ে যান তিনি। সেখানে তাঁকে স্বাগত জানান করণ জোহর এবং অভিনেতা সাইফ আলি খান ও কারিনা কাপুর খান।

প্রায় ৪৫ মিনিট ধর্মা প্রোডাকশনসের কার্যালয়ে অবস্থান করেন প্রিন্স উইলিয়াম। তাঁর সম্মানে ২০০১ সালে মুক্তি পাওয়া করণ জোহর পরিচালিত সিনেমা ‘কভি খুশি কভি গম’-এর জনপ্রিয় গানের সঙ্গে বিশেষ নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। সাক্ষাতের পর করণ জোহর বলেন, প্রিন্স উইলিয়ামকে স্বাগত জানানো তাঁর জন্য সম্মানের বিষয়। ভারতীয় সিনেমার সম্ভাবনা এবং বিভিন্ন আঞ্চলিক ভাষার চলচ্চিত্রের বিশ্বব্যাপী জনপ্রিয়তা নিয়ে তাঁদের আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে একই দিন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন মুম্বাইয়ের নওরোসজি ওয়াদিয়া মেটারনিটি হাসপাতাল পরিদর্শন করেন। এর আগে রাজদম্পতি ‘চাণক্য স্কুল অব ক্রাফট’ ঘুরে দেখেন এবং নারী শিল্পীদের কাজের প্রশংসা করেন। ২০১৬ সালের পর প্রথমবারের মতো তিন দিনের যৌথ ভারত সফরে এসেছিলেন উইলিয়াম ও কেট। সোমবার (১৬ নভেম্বর) শুরু হওয়া সফরটি বুধবার শেষ হয়।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  প্রিন্স উইলিয়াম   কেট মিডলটন   করণ জোহর   সাইফ আলি খান   কারিনা কাপুর   বলিউড   ধর্মা প্রোডাকশনস   ভারত সফর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close