প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪:০৮ পিএম

মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যরা হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা এবং নারী ও শিশুদের ওপর ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় পড়ার শুরুতে এসব তথ্য তুলে ধরেন আদালতের বিচারকরা।
আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার বেসামরিক রোহিঙ্গাকে হত্যা, ব্যাপক যৌন সহিংসতা এবং শিশুদের বিরুদ্ধে চরম সহিংসতামূলক কর্মকাণ্ড চালিয়েছে। বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করা বিপুলসংখ্যক রোহিঙ্গার ওপরও হামলা করা হয়েছে বলে জানান তিনি।
তবে এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের অধীনে গণহত্যা হিসেবে বিবেচিত হবে কি না, তা খতিয়ে দেখছেন আদালতের বিচারকরা। বৃহস্পতিবার রায় পাঠ শুরু হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত তা চলছিল।
স্বদেশ প্রতিদিন/এস পি