বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আনোয়ারায় পুলিশ বক্সে আগুন, ছাত্রলীগ কর্মীসহ আটক ৭      ● মফস্বল সাংবাদিকতার এক নিরলস সাধক রফিকুল ইসলাম রঞ্জু      ● মোংলা ইপিজেডে ৮০৭ কোটি টাকার বিনিয়োগ করবে দেশীয় প্রতিষ্ঠান      ● বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি ২৩ নভেম্বর      ● হত্যা মামলায় নুরুল ইসলাম নাহিদকে কারাগারে রাখার আবেদন      ● করণ জোহরের অফিসে প্রিন্স উইলিয়াম, সঙ্গে সাইফ-কারিনা      ● ১১ রানের লিড নিয়ে অলআউট বাংলাদেশ, প্রোটিয়াদের লক্ষ্য ১২      ● মির্জাপুরে জুলাই আন্দোলনের সৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও প্রেট্রোল বোমা নিক্ষেপ      ● মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গা হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে      ● চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংকে চার পেট্রোল বোমা নিক্ষেপ      ● মীরসরাইয়ে প্রবাস ফেরত বৃদ্ধের মৃত্যু ঘিরে রহস্য, নির্যাতনের অভিযোগ      ● বাউফলে বিএনপি কার্যালয়ের সামনে আগুন      
আনোয়ারায় পুলিশ বক্সে আগুন, ছাত্রলীগ কর্মীসহ আটক ৭
মোহাম্মদ রিয়াদ হোসেন, আনোয়ারা (চট্টগ্রাম)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫:০৬ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় চাতরী চৌমুহনী ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে হাতেনাতে আটক করেছে পুলিশ। এ ছাড়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ছয়জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা পুলিশ বক্সের কাচ ভাঙচুর করে ভেতরে আগুন ধরিয়ে দেয়। এতে কয়েকটি প্লাস্টিকের চেয়ার ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে একটি চেয়ার পুড়ে গেছে।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, রাতে দায়িত্ব পালন শেষে পুলিশ সদস্যরা বক্সটি থেকে চলে যান। ফজরের সময় ফিরে এসে তাঁরা বক্সের ভেতরে আগুনের চিহ্ন দেখতে পান। এ সময় বক্সের এক পাশের কাচ ভাঙা অবস্থায় পড়ে ছিল। ঘটনার পর থেকে ক্ষতিগ্রস্ত বক্সটিতে বসে দায়িত্ব পালন করতে পারছেন না ট্রাফিক পুলিশ সদস্যরা।

চাতরী চৌমুহনী ট্রাফিক পুলিশের ইনচার্জ মোহাম্মদ আশিকুর রহমান বলেন, মধ্যরাতে এ ঘটনা ঘটেছে। এটি রাষ্ট্রীয় সম্পদ। দুর্বৃত্তরা পুলিশ বক্সে আগুন দিয়েছে এবং ভাঙচুর করেছে।

এর আগে বুধবার দিবাগত রাতে উপজেলার বারখাইন ইউনিয়নে তৈলারদ্বীপ সড়কে আগুন দিয়ে অবরোধ সৃষ্টির চেষ্টা করা হয়। এ সময় কয়েকজনের হাতে লগি-বইঠা ও দেশীয় অস্ত্র দেখা যায়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনায়ও ৬ আটক করেছে পুলিশ।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েদ চৌধুরী বলেন, গত রাতে দুর্বৃত্তরা কয়েকটি স্থানে অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে। পুলিশের টহল দল অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মাহমুদুল হাসান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় সেখান থেকে একজনকে হাতেনাতে আটক করা হয়। পরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ৬জনকে আটক করা হয়েছে। 






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  আনোয়ারা   চট্টগ্রাম   ট্রাফিক পুলিশ বক্স   অগ্নিসংযোগ   ভাঙচুর   ছাত্রলীগ   আটক   পুলিশ অভিযান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close