বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হত্যা মামলায় নুরুল ইসলাম নাহিদকে কারাগারে রাখার আবেদন      ● করণ জোহরের অফিসে প্রিন্স উইলিয়াম, সঙ্গে সাইফ-কারিনা      ● ১১ রানের লিড নিয়ে অলআউট বাংলাদেশ, প্রোটিয়াদের লক্ষ্য ১২      ● মির্জাপুরে জুলাই আন্দোলনের সৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও প্রেট্রোল বোমা নিক্ষেপ      ● মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গা হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে      ● চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংকে চার পেট্রোল বোমা নিক্ষেপ      ● মীরসরাইয়ে প্রবাস ফেরত বৃদ্ধের মৃত্যু ঘিরে রহস্য, নির্যাতনের অভিযোগ      ● বাউফলে বিএনপি কার্যালয়ের সামনে আগুন      ● ঝালকাঠিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত,আহত ২০      ● গুম-খুন ও অগ্নিসন্ত্রাসের রাজনীতিতে ফিরতে চায় না মানুষ: তারেক রহমান      ● শ্যামনগরে মধ্যরাতে সাংবাদিককে বাড়ি থেকে তু‌লে নেওয়ার চেষ্টা, পালিয়ে জীবনে রক্ষা      ● কোম্পানীগঞ্জে শীতকালীন পিঠা উৎসব      
হত্যা মামলায় নুরুল ইসলাম নাহিদকে কারাগারে রাখার আবেদন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪:২৯ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান মোড়ল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ আবেদন করেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রয়োজনে পরে তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারে বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, বুধবার দিবাগত রাত ২টার দিকে উত্তরা পশ্চিম থানা এলাকার একটি বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মামলার ঘটনা ও পলাতক আসামিদের বিষয়ে কিছু তথ্য দিয়েছেন বলে দাবি তদন্তসংশ্লিষ্টদের। পুলিশের প্রাথমিক তদন্তে আন্দোলন প্রতিহত করতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আর্থিক সহায়তা এবং অপরাধে সম্পৃক্ততার অভিযোগে তাঁর বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ পাওয়ার কথা বলা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেন মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম। ওই দিন বিকেলে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলা ও গুলিতে তাঁর পেটে গুলি লাগে। তাঁকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরদিন ২০ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর মো. আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন।








স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  নুরুল ইসলাম নাহিদ   সাবেক শিক্ষামন্ত্রী   হত্যা মামলা   সাদিকুল ইসলাম   বৈষম্যবিরোধী আন্দোলন   উত্তরা পশ্চিম থানা   আদালত   গ্রেপ্তার আবেদন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close