বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● স্বপদে বহাল থাকছেন আনসার-ভিডিপির মহাপরিচালক, নতুন উদ্যম আর দৃঢ় প্রত্যয়ে অব্যাহত থাকবে উন্নয়নের অগ্রযাত্রা      ● নীলফামারীতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর ওপর হামলার প্রতিবাদে ঠিকাদারদের মানববন্ধন      ● স্বদেশ প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মীরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ৩০ হাজার ঘনফুট বালু জব্দ      ● ভোলা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা সভাপতি ফেরদৌস সম্পাদক মনির      ● দাউদকান্দির খিরা চাষিরা স্বপ্ন বুনছেন সবুজ খেতে, বাজারে উঠতে শুরু করেছে নতুন ফসল      ● চার দশকের প্রতিক্ষার অবসানে আগামীকাল উদ্বোধন হচ্ছে পাবনা-ঢাকা-পাবনা সরাসরি রেল যোগাযোগ       ● বান্দরবানের লামা-আলীকদম সড়কে বাসচাপায় পুলিশ সদস্য নিহত      ● বান্দরবানে সাংবাদিক কল্যান ফোরামের কমিটি গঠন, সভাপতি শাহরিয়ার, সম্পাদক বাসু      ● গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় ব্র্যাকের শাখা ব্যবস্থাপক কারাগারে       ● গাইবান্ধায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড      ● মাদক, কিশোর অপরাধ ও অনলাইন জুয়া নিয়ে শিক্ষার্থীদের সচেতন করলেন পুলিশ সুপার      ● ফেনীর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মো. হাবীবুল্লাহ      
স্বপদে বহাল থাকছেন আনসার-ভিডিপির মহাপরিচালক, নতুন উদ্যম আর দৃঢ় প্রত্যয়ে অব্যাহত থাকবে উন্নয়নের অগ্রযাত্রা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৮:৫৯ পিএম

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক হিসেবে স্বপদে বহাল থাকছেন মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। ১৭ নভেম্বর ২০২৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে পূর্ববর্তী বদলি ও নিয়োগসংক্রান্ত আদেশ বাতিল করা হয়েছে। ফলে তাঁর নেতৃত্বে বাহিনীর চলমান উন্নয়ন ও সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকার সুযোগ তৈরি হয়েছে।


দায়িত্ব গ্রহণের পর থেকেই বাহিনীর সার্বিক উন্নয়ন, আধুনিকায়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সদস্যদের কল্যাণে নেওয়া বিভিন্ন উদ্যোগ বিশেষ গুরুত্ব অর্জন করেছে। বিশেষ করে দীর্ঘদিনের প্রত্যাশা বিবেচনায় অঙ্গীভূত আনসার সদস্যদের আর্থিক নিরাপত্তা, সুযোগ-সুবিধা ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।


এসব উদ্যোগের মধ্যে রয়েছে দীর্ঘদিনের প্রচলিত রেস্ট প্রথা বাতিল, গ্র্যাচুইটি ফান্ডের মাধ্যমে পেনশন সুবিধা চালুর প্রক্রিয়া, বেতন-ভাতা বৃদ্ধি ও সরাসরি ডিজি কোডে বেতন প্রদানের উদ্যোগ। পাশাপাশি মাসিক রেশন বৃদ্ধি, গমের পরিবর্তে সমপরিমাণ আটা প্রদান, বাৎসরিক ছুটি বৃদ্ধি, স্বতন্ত্র আধুনিক পোশাক প্রবর্তন এবং যুগোপযোগী প্রশিক্ষণব্যবস্থা সংস্কারের উদ্যোগ সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।


এ ছাড়া পদকের সংখ্যা বৃদ্ধি, সদস্যদের সাহসিকতা ও সাফল্য গণমাধ্যমে তুলে ধরা, জরুরি ঋণ ও চিকিৎসাসহায়তা সম্প্রসারণ, সাধারণ ক্ষমার আওতায় সদস্যদের চাকরিতে পুনর্বহাল এবং নিজ বিভাগ বা জেলায় পোস্টিংয়ের সুযোগ সৃষ্টির মতো উদ্যোগও উল্লেখযোগ্য। আধুনিক আবাসন সুবিধায় ‘প্রত্যয় ব্যারাক’ নির্মাণ বাহিনীর সদস্যকল্যাণে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।


দেশের জননিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা, শিল্প ও অর্থনৈতিক নিরাপত্তায় আনসার-ভিডিপির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ভূমিকা আরও কার্যকর করতে একটি আধুনিক, দক্ষ, পেশাদার ও জনবান্ধব বাহিনী গড়ে তোলার বিকল্প নেই।


মহাপরিচালকের স্বপদে বহাল থাকার সিদ্ধান্তে বাহিনীর সদস্যদের মধ্যে চলমান সংস্কার ও উন্নয়ন কার্যক্রম নিয়ে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। নেতৃত্বের ধারাবাহিকতায় সদস্যকল্যাণ, সাংগঠনিক সক্ষমতা ও আধুনিকায়নের উদ্যোগ আরও গতিশীল হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।


দৃঢ় নেতৃত্বে এগিয়ে যাক আনসার-ভিডিপি—সদস্যকল্যাণ, আধুনিকায়ন ও সক্ষমতার নতুন দিগন্তে।







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close