বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দাউদকান্দির খিরা চাষিরা স্বপ্ন বুনছেন সবুজ খেতে, বাজারে উঠতে শুরু করেছে নতুন ফসল      ● চার দশকের প্রতিক্ষার অবসানে আজ উদ্বোধন হচ্ছে পাবনা-ঢাকা-পাবনা সরাসরি রেল যোগাযোগ       ● বান্দরবানের লামা-আলীকদম সড়কে বাসচাপায় পুলিশ সদস্য নিহত      ● বান্দরবানে সাংবাদিক কল্যান ফোরামের কমিটি গঠন, সভাপতি শাহরিয়ার, সম্পাদক বাসু      ● গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় ব্র্যাকের শাখা ব্যবস্থাপক কারাগারে       ● গাইবান্ধায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড      ● মাদক, কিশোর অপরাধ ও অনলাইন জুয়া নিয়ে শিক্ষার্থীদের সচেতন করলেন পুলিশ সুপার      ● ফেনীর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মো. হাবীবুল্লাহ      ● কয়লা-এলএনজির তুলনায় সাশ্রয়ী হতে পারে রূপপুরের জ্বালানি      ● বিয়ের ১০ দিনের মাথায় যৌতুক দাবি, নববধূ নির্যাতনের অভিযোগ      ● সিন্ডিকেটের কারণে কয়েক দেশে কর্মী পাঠানো বন্ধ হয়েছিল: প্রধানমন্ত্রী      ● এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী      
দাউদকান্দির খিরা চাষিরা স্বপ্ন বুনছেন সবুজ খেতে, বাজারে উঠতে শুরু করেছে নতুন ফসল
রফিকুল ইসলাম, কুমিল্লা
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৬:৩৫ পিএম
শীতের মৌসুম ঘিরে কুমিল্লার দাউদকান্দিতে খিরা চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। মাঠজুড়ে সবুজের সমারোহ। কোনো জমিতে খিরাগাছের পরিচর্যায় ব্যস্ত কৃষক, কোথাও গাছে ঝুলছে কচি খিরা। আবার কোনো কোনো জমিতে ফলন আসতে শুরু করেছে। সেই খিরা তুলে বাঁশের তৈরি ঝুড়িতে সাজিয়ে কৃষকেরা নিয়ে যাচ্ছেন স্থানীয় বাজারে। কেউ সরাসরি ক্রেতার কাছে, কেউবা বিক্রি করছেন পাইকারদের কাছে। নতুন ফসল ঘিরে কৃষকের মনে যেমন ভালো ফলন ও লাভের প্রত্যাশা, তেমনি রয়েছে নানা প্রতিকূলতা মোকাবিলার চিন্তাও।

উপজেলার দাউদকান্দি উত্তর, গৌরীপুর, সুন্দলপুর, বারপাড়া ও ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এবারও খিরার আবাদ করেছেন কৃষকেরা। দাউদকান্দি, গৌরীপুর, মলয়, পালের বাজার, ইলিয়টগঞ্জ, শহীদনগর ও বিটেশ্বর বাজারসহ বিভিন্ন বাজারে ইতিমধ্যে উঠতে শুরু করেছে নতুন খিরা। বাজারে বাঁশের ঝুড়িতে সাজানো সবুজ ও লালচে আভাযুক্ত টাটকা খিরা ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে। সতেজ রং আর কচকচে স্বাদের এই সবজির ভালো মানের প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়।

সম্প্রতি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের তিনপাড়া গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায়, নিজের খেতে গাছের পরিচর্যা ও খিরা সংগ্রহে ব্যস্ত কৃষক সাইফুল ইসলাম। গত বছরের সাফল্য তাঁকে এবার আরও বড় পরিসরে খিরা চাষে উৎসাহিত করেছে।

সাইফুল ইসলাম জানান, গত বছর ১০ শতাংশ জমিতে খিরা চাষ করে ভালো ফলন পেয়েছিলেন। এতে লাভবানও হন তিনি। সেই অভিজ্ঞতা থেকে এবার অন্যের ৩৩ শতাংশ জমি চুক্তিতে নিয়ে উন্নত জাতের খিরা চাষ করেছেন। এ পর্যন্ত তাঁর প্রায় ৩৫ হাজার টাকা খরচ হয়েছে।

তবে এবারের ফলন নিয়ে পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছেন না তিনি। সাইফুল ইসলাম বলেন, এবার গাছ দ্রুত বড় হচ্ছে, কিন্তু খিরা আশানুরূপ বড় হচ্ছে না। তারপরও ভালো ফলনের আশা ছাড়েননি। আল্লাহর ওপর ভরসা রেখে নিয়মিত পরিচর্যা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে বিভিন্ন বাজারে খিরা বিক্রিও শুরু করেছেন। খিরার আকার, রং ও মান ভালো হওয়ায় অন্য অনেক চাষির তুলনায় কিছুটা বেশি দাম পাচ্ছেন বলে জানান তিনি।

এই কৃষকের দাবি, আগের তুলনায় জমিতে পোকামাকড়ের উপদ্রব বেড়েছে। খিরা চাষের পাশাপাশি তিনি শীতকালীন অন্যান্য সবজিও আবাদ করেছেন। ফসলের পরিচর্যায় এন্টার গোল্ড, ওয়াল্ডার ও রিডুসহ বিভিন্ন ধরনের বালাইনাশক ব্যবহার করছেন।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছর দাউদকান্দিতে খিরা চাষের লক্ষ্যমাত্রা ছিল ৩৯০ হেক্টর জমিতে। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছিল ৪০০ হেক্টরে। চলতি বছর খিরা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪০০ হেক্টর জমিতে। এরই মধ্যে আবাদ হয়েছে ৩৬০ হেক্টরে। এখনো কিছু এলাকায় খিরা চাষ শুরু হওয়ায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা অর্জনের ব্যাপারে আশাবাদী কৃষি বিভাগ।

দাউদকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানা  বলেন, এ উপজেলায় আগেও খিরা চাষ করে ভালো ফলন পেয়েছেন কৃষকেরা। এবারও চাষের পরিমাণ লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছেছে। যেসব কৃষক জমিতে অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করেন, তাঁদের খিরাগাছে পোকামাকড়ের আক্রমণ বাড়তে পারে। তাই কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী পরিমিত সার ও প্রয়োজনীয় বালাইনাশক ব্যবহার করলে পোকামাকড়ের আক্রমণ কমানো এবং ভালো ফলন পাওয়া সম্ভব। চাষিদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিতে কৃষি বিভাগ প্রস্তুত রয়েছে






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close