বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ভোলা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা সভাপতি ফেরদৌস সম্পাদক মনির      ● দাউদকান্দির খিরা চাষিরা স্বপ্ন বুনছেন সবুজ খেতে, বাজারে উঠতে শুরু করেছে নতুন ফসল      ● চার দশকের প্রতিক্ষার অবসানে আজ উদ্বোধন হচ্ছে পাবনা-ঢাকা-পাবনা সরাসরি রেল যোগাযোগ       ● বান্দরবানের লামা-আলীকদম সড়কে বাসচাপায় পুলিশ সদস্য নিহত      ● বান্দরবানে সাংবাদিক কল্যান ফোরামের কমিটি গঠন, সভাপতি শাহরিয়ার, সম্পাদক বাসু      ● গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় ব্র্যাকের শাখা ব্যবস্থাপক কারাগারে       ● গাইবান্ধায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড      ● মাদক, কিশোর অপরাধ ও অনলাইন জুয়া নিয়ে শিক্ষার্থীদের সচেতন করলেন পুলিশ সুপার      ● ফেনীর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মো. হাবীবুল্লাহ      ● কয়লা-এলএনজির তুলনায় সাশ্রয়ী হতে পারে রূপপুরের জ্বালানি      ● বিয়ের ১০ দিনের মাথায় যৌতুক দাবি, নববধূ নির্যাতনের অভিযোগ      ● সিন্ডিকেটের কারণে কয়েক দেশে কর্মী পাঠানো বন্ধ হয়েছিল: প্রধানমন্ত্রী      
ভোলা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা সভাপতি ফেরদৌস সম্পাদক মনির
এইচ আর সুমন, ভোলা
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৬:৪০ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভোলা জেলা শাখার ৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে।

সোমবার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ কমিটির অনুমোদন দেন। 

ঘোষিত ছয় সদস্যের আংশিক কমিটিতে সভাপতি করা হয়েছে মোহাম্মদ ফখরুল ইসলাম ফেরদৌসকে। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মোহাম্মদ মোস্তফা কামাল। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মনির হোসেন।

এছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে জিয়াউর রহমান পলাশকে, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন খোরশেদ আলম উজ্জ্বল এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন আল আমিন হাওলাদার।

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ দিনের মধ্যে ভোলা জেলা যুবদলের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে ভোলা জেলা যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তারা রাতে মহাজনপট্রি এলাকায় আনন্দ মিছিল করেছে।





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close