প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৬:১৮ পিএম

ফাইল ছবি
মাদক, কিশোর অপরাধ ও অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে খুলনার সরকারি বটিয়াঘাটা ডিগ্রি মহাবিদ্যালয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) খুলনা জেলার পুলিশ সুপার সরকার মো. ওমর ফারুক কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে এ আলোচনা করেন।
আলোচনায় পুলিশ সুপার মাদকাসক্তির ভয়াবহ পরিণতি, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়ার ঝুঁকি এবং অনলাইন জুয়ার আসক্তির ক্ষতিকর দিক তুলে ধরেন। পাশাপাশি এসব অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সুন্দর, সুস্থ ও নিরাপদ জীবন গড়ে তোলার বিষয়ে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
এ সময় শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকা, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না হওয়া এবং অনলাইন জুয়া বর্জনের আহ্বান জানানো হয়।
খুলনা জেলা পুলিশের পুলিশ মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে।