বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নীলফামারীতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর ওপর হামলার প্রতিবাদে ঠিকাদারদের মানববন্ধন      ● স্বদেশ প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মীরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ৩০ হাজার ঘনফুট বালু জব্দ      ● ভোলা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা সভাপতি ফেরদৌস সম্পাদক মনির      ● দাউদকান্দির খিরা চাষিরা স্বপ্ন বুনছেন সবুজ খেতে, বাজারে উঠতে শুরু করেছে নতুন ফসল      ● চার দশকের প্রতিক্ষার অবসানে আগামীকাল উদ্বোধন হচ্ছে পাবনা-ঢাকা-পাবনা সরাসরি রেল যোগাযোগ       ● বান্দরবানের লামা-আলীকদম সড়কে বাসচাপায় পুলিশ সদস্য নিহত      ● বান্দরবানে সাংবাদিক কল্যান ফোরামের কমিটি গঠন, সভাপতি শাহরিয়ার, সম্পাদক বাসু      ● গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় ব্র্যাকের শাখা ব্যবস্থাপক কারাগারে       ● গাইবান্ধায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড      ● মাদক, কিশোর অপরাধ ও অনলাইন জুয়া নিয়ে শিক্ষার্থীদের সচেতন করলেন পুলিশ সুপার      ● ফেনীর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মো. হাবীবুল্লাহ      ● কয়লা-এলএনজির তুলনায় সাশ্রয়ী হতে পারে রূপপুরের জ্বালানি      
নীলফামারীতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর ওপর হামলার প্রতিবাদে ঠিকাদারদের মানববন্ধন
নুরল আমিন, নীলফামারী
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৬:৫৯ পিএম

নীলফামারীতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হাজেরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে এবং অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করেন স্থানীয় ঠিকাদাররা।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দায়িত্ব পালনকালে নির্বাহী প্রকৌশলীর অফিস রুমে কথা বলার একপর্যায়ে ঠিকাদার মিঠু শেখ তাঁর ওপর হামলা চালান। এ সময় বক্তারা অবিলম্বে মিঠু শেখকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে বক্তব্য দেন জেলা ঠিকাদার মোক্তার হোসেন, হাসান ইমাম লিটন এবং প্রবীণ গুহ রিন্টু। বক্তারা বলেন, সরকারি দায়িত্ব পালনরত একজন কর্মকর্তার ওপর এ ধরনের হামলা কোনোভাবেই বরদাশত করা যায় না। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এর আগে এ ঘটনায় নির্বাহী প্রকৌশলী মো. হাজেরুল ইসলাম বাদী হয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি দায়িত্ব পালনকালে মারধর ও প্রাণনাশের হুমকির বিষয়টি উল্লেখ করেছেন।

প্রতিবাদ সমাবেশে অধিদপ্তরের অন্যান্য ঠিকাদার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close