বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিন্ডিকেটের কারণে কয়েক দেশে কর্মী পাঠানো বন্ধ হয়েছিল: প্রধানমন্ত্রী      ● এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী      ● রংপুর ও দিনাজপুরের কর্মকর্তাদের নিয়ে সোনালী ব্যাংকের সম্মেলন      ● চট্টগ্রাম ইপিজেডে ৬০ লাখ ডলার বিনিয়োগ করবে সিঙ্গাপুর-চীনা প্রতিষ্ঠান      ● লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে      ● জাহাংগীর-ধনঞ্জয়ের বিচার শুরুর আদেশ ২ ডিসেম্বর      ● বাঁশখালীতে বন কর্মকর্তা-কর্মচারীর ওপর হামলা, কারাগারে ৪ আসামি       ● বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু, সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী      ● বান্দরবানে দুর্গম পাহাড়ি পাড়ায় ২৬ পরিবারকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল সেনাবাহিনী       ● বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা      ● আখাউড়ায় জ্বরের প্রাদুর্ভাব বৃদ্ধি      ● সিরাজগঞ্জে শীতার্তদের মাঝে ৫০০ কম্বল বিতরণ করল আশা      
সিন্ডিকেটের কারণে কয়েক দেশে কর্মী পাঠানো বন্ধ হয়েছিল: প্রধানমন্ত্রী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৫:১৯ পিএম

বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা ও অর্থ আত্মসাৎ করা সিন্ডিকেটগুলোকে চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা করছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, অতীতে সিন্ডিকেটের দৌরাত্ম্যের কারণে কয়েকটি দেশ বাংলাদেশ থেকে কর্মী নেওয়া প্রায় বন্ধ বা স্থগিত করেছিল। বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসানের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, মালয়েশিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে কর্মী পাঠানোর সমস্যা সমাধানে অগ্রগতি হয়েছে। সামান্য কিছু খরচে প্রায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর সক্ষমতা অর্জনের উদ্যোগ নেওয়া হয়েছে। এদের মধ্যে গুম-খুনের শিকার এবং ২০২৪ সালের আন্দোলনে শহীদ বা আহত ব্যক্তিদের পরিবারের প্রায় এক হাজার সদস্যকে পাঠানোর পরিকল্পনা রয়েছে। এ ছাড়া মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে কর্মী নিয়োগ নিয়ে আলোচনা চলছে। দেশগুলো বাংলাদেশ থেকে গাড়িচালকসহ বিভিন্ন পেশার কর্মী নিতে আগ্রহ জানিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বিদেশে কর্মী পাঠানোর খরচ কমাতে সরকারি প্রণোদনার বিষয়ে সংসদ সদস্যের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, প্রণোদনার অর্থের উৎস সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা পাওয়া গেলে সরকার এ বিষয়ে উদ্যোগ নেওয়ার চেষ্টা করতে পারে। এর আগে সংসদ সদস্য কামরুল হাসান অভিযোগ করেন, দালালদের প্রতারণায় অনেকে ১০ থেকে ১৫ লাখ টাকা খরচ করে ভুয়া ভিসায় বিদেশে যাচ্ছেন। কর্মী নিয়োগ, খরচ নির্ধারণ ও প্রক্রিয়ায় সরকারের সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে এ ধরনের প্রতারণা বন্ধের আহ্বান জানান তিনি।






স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  তারেক রহমান   জাতীয় সংসদ   বিদেশে কর্মসংস্থান   শ্রমবাজার   মালয়েশিয়া   কর্মী পাঠানো   সিন্ডিকেট   প্রবাসীকল্যাণ   জনশক্তি রপ্তানি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close