বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ষড়যন্ত্র মোকাবলা করে তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বাংলাদেশ : ঢাকা জেলা পরিষদ প্রশাসক       ● স্বপদে বহাল থাকছেন আনসার-ভিডিপির মহাপরিচালক, নতুন উদ্যম আর দৃঢ় প্রত্যয়ে অব্যাহত থাকবে উন্নয়নের অগ্রযাত্রা      ● নীলফামারীতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর ওপর হামলার প্রতিবাদে ঠিকাদারদের মানববন্ধন      ● স্বদেশ প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মীরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ৩০ হাজার ঘনফুট বালু জব্দ      ● ভোলা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা সভাপতি ফেরদৌস সম্পাদক মনির      ● দাউদকান্দির খিরা চাষিরা স্বপ্ন বুনছেন সবুজ খেতে, বাজারে উঠতে শুরু করেছে নতুন ফসল      ● চার দশকের প্রতিক্ষার অবসানে আগামীকাল উদ্বোধন হচ্ছে পাবনা-ঢাকা-পাবনা সরাসরি রেল যোগাযোগ       ● বান্দরবানের লামা-আলীকদম সড়কে বাসচাপায় পুলিশ সদস্য নিহত      ● বান্দরবানে সাংবাদিক কল্যান ফোরামের কমিটি গঠন, সভাপতি শাহরিয়ার, সম্পাদক বাসু      ● গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় ব্র্যাকের শাখা ব্যবস্থাপক কারাগারে       ● গাইবান্ধায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড      ● মাদক, কিশোর অপরাধ ও অনলাইন জুয়া নিয়ে শিক্ষার্থীদের সচেতন করলেন পুলিশ সুপার      
ষড়যন্ত্র মোকাবলা করে তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বাংলাদেশ : ঢাকা জেলা পরিষদ প্রশাসক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধভাবে জেগে উঠার আহ্বান জানিয়েছেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মোরাদ। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ক্ষমতা কুক্ষিতগত করে গণতন্ত্রপ্রিয় জনগণকে হত্যা, গুম খুন করেছে। জুলাই আন্দোলনে শিশু থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। কিন্তু গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে পাশের দেশে অবস্থান নিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ বিরোধী ষড়যন্ত্র শুরু করেছে।

 এ বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। গণতন্ত্র প্রিয় প্রতিটি মানুষকে জেগে উঠতে হবে। পরিকল্পিত আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে আজ বুধবার  ঢাকা জেলা যুবদলের উদ্যোগে সাভার মডেল মসজিদের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ তিনি এ সব কথা বলেন।  

এতে আরও বক্তব্য দেন  ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইউব খান, সিনিয়র সহসভাপতি হাসেম বেপারী। সভা পরিচালনা করেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক হাজী মো. মাসুম। এতে আরও বক্তব্য দেন জেলার সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন সাজ্জাদ, যুবদল নেতা  তপন মোল্লা, রকিব দেওয়ান রকি, ইবাদুল হক জাহিদ, শহিদুল ইসলাম শহীদ, ফজলুল হক বেলায়েতী, সুরুজ্জামান, খুররম চৌধুরী লিটন, ইসতিয়াক আহম্মেদ ফারুক, তাজুল ইসলাম, মন্জু মোল্লা।

যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি ইয়াছিন ফেরদৌস মোরাদ বলেন আওয়ামী লীগের যেকোনো অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঢাকা জেলা যুবদলের প্রতিটি নেতাকর্মী রাজপথে অবস্থান করছে। তিনি আরো বলেন, আমাদের একটাই চাওয়া আমাদের নেতা বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান যে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার শপথ নিয়েছেন, সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি এবং থাকবো। 

সকল ষড়যন্ত্র মোকাবেলা করে তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা,গনতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বাংলাদেশ।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close