বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় ব্র্যাকের শাখা ব্যবস্থাপক কারাগারে       ● গাইবান্ধায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড      ● মাদক, কিশোর অপরাধ ও অনলাইন জুয়া নিয়ে শিক্ষার্থীদের সচেতন করলেন পুলিশ সুপার      ● ফেনীর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মো. হাবীবুল্লাহ      ● কয়লা-এলএনজির তুলনায় সাশ্রয়ী হতে পারে রূপপুরের জ্বালানি      ● বিয়ের ১০ দিনের মাথায় যৌতুক দাবি, নববধূ নির্যাতনের অভিযোগ      ● সিন্ডিকেটের কারণে কয়েক দেশে কর্মী পাঠানো বন্ধ হয়েছিল: প্রধানমন্ত্রী      ● এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী      ● রংপুর ও দিনাজপুরের কর্মকর্তাদের নিয়ে সোনালী ব্যাংকের সম্মেলন      ● চট্টগ্রাম ইপিজেডে ৬০ লাখ ডলার বিনিয়োগ করবে সিঙ্গাপুর-চীনা প্রতিষ্ঠান      ● লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে      ● জাহাংগীর-ধনঞ্জয়ের বিচার শুরুর আদেশ ২ ডিসেম্বর      
গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় ব্র্যাকের শাখা ব্যবস্থাপক কারাগারে
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৬:২৪ পিএম
রাজবাড়ীতে গ্রাহকদের ঋণ ও সঞ্চয়ের ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সাবেক শাখা ব্যবস্থাপক মো. আব্দুল খালেকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৮ নভেম্বর) রাজবাড়ী সদর আমলী আদালতের বিচারক অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী শুনানি শেষে এ আদেশ দেন।

অভিযুক্ত মো. আব্দুল খালেক কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বড় গাংদিয়া বাজার এলাকার আড়ীয়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। তিনি ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের রাজবাড়ী সদর উপজেলার সূর্যনগর শাখায় শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, আব্দুল খালেক ২০২১ সালের ১ ফেব্রুয়ারি ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের সূর্যনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন। ২০২৫ সালের ২৮ এপ্রিল থেকে ৪ নভেম্বর পর্যন্ত সময়ে তিনি দায়িত্ব পালনকালে গ্রাহকদের বিশ্বাস ভঙ্গ করে প্রতারণার আশ্রয় নেন। তিনি গ্রাহকদের নামে ভুয়া ঋণ বিতরণ দেখিয়ে এবং বিভিন্ন সদস্যের কাছ থেকে আদায়কৃত ঋণের কিস্তি ও সঞ্চয়ের টাকা প্রতিষ্ঠানের কোষাগারে জমা না দিয়ে নিজে আত্মসাৎ করেন। এরপর ২০২৫ সালের ১০ নভেম্বর থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত থেকে আত্মগোপনে চলে যান।

এ ঘটনায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের রাজবাড়ী এলাকা ব্যবস্থাপক মো. মিজানুর রহমান বাদী হয়ে ২০২৫ সালের ১ ডিসেম্বর রাজবাড়ী সদর আমলী আদালতে ২৯ লাখ ৫০ হাজার ৬৭০ টাকা আত্মসাতের অভিযোগে একটি মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) রাজবাড়ী জেলার উপ-পরিদর্শক (এসআই) মো. কোরবান আলী সরকার দীর্ঘ তদন্ত শেষে গত ৮ জুন প্রতিবেদন দাখিল করেন।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাদী এজাহারে ২৯ লাখ ৫০ হাজার ৬৭০ টাকা আত্মসাতের কথা উল্লেখ করলেও সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনায় আসামির বিরুদ্ধে ২৯ জন গ্রাহকের ২৬ লাখ ৯৯ হাজার ১৮১ টাকা আত্মসাতের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।

বাদীপক্ষের আইনজীবি এ্যাড. গোলাম মোস্তফা বলেন, আসামি আপোষের শর্তে জামিন নিয়েছিলেন। কিন্তু কোনো প্রকার অর্থ পরিশোধ না করে বুধবার জামিনের আবেদন করলে তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close