বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ফেনীর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মো. হাবীবুল্লাহ      ● কয়লা-এলএনজির তুলনায় সাশ্রয়ী হতে পারে রূপপুরের জ্বালানি      ● বিয়ের ১০ দিনের মাথায় যৌতুক দাবি, নববধূ নির্যাতনের অভিযোগ      ● সিন্ডিকেটের কারণে কয়েক দেশে কর্মী পাঠানো বন্ধ হয়েছিল: প্রধানমন্ত্রী      ● এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী      ● রংপুর ও দিনাজপুরের কর্মকর্তাদের নিয়ে সোনালী ব্যাংকের সম্মেলন      ● চট্টগ্রাম ইপিজেডে ৬০ লাখ ডলার বিনিয়োগ করবে সিঙ্গাপুর-চীনা প্রতিষ্ঠান      ● লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে      ● জাহাংগীর-ধনঞ্জয়ের বিচার শুরুর আদেশ ২ ডিসেম্বর      ● বাঁশখালীতে বন কর্মকর্তা-কর্মচারীর ওপর হামলা, কারাগারে ৪ আসামি       ● বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু, সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী      ● বান্দরবানে দুর্গম পাহাড়ি পাড়ায় ২৬ পরিবারকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল সেনাবাহিনী       
ফেনীর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মো. হাবীবুল্লাহ
মোয়াজ্জেম হোসেন মালদার, ফেনী
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৬:১৬ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

ফেনী জেলা পুলিশের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন মোঃ হাবীবুল্লাহ, বিপিএম-সেবা। বুধবার (১৮ নভেম্বর) ফেনী পুলিশ সুপারের কার্যালয়ে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের আগে পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে নবাগত পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সাইদুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম।

পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল তাঁকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করে। এ সময় তিনি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।

উল্লেখ্য, পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। কর্মজীবনে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। ফেনীতে যোগদানের আগে তিনি গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে ফেনী জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।



আরও সংবাদ   বিষয়:  ফেনী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close