বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আগামীকাল লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● নৈরাজ্যের অভিযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে, বিক্ষোভ মিছিল যুবদলের      ● নোয়াখালীতে শিশু নুহাকে শ্বাসরোধে হত্যা, ৮ দিনেও শনাক্ত হয়নি ঘাতক      ● চকরিয়ায় আল-হেরা মাদরাসার শুভ উদ্বোধন      ● টুঙ্গিপাড়ায় সংঘর্ষের পরও থমথমে পরিস্থিতি      ● হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থীকে বহুমুখী দক্ষতা অর্জনের তাগিদ প্রধানমন্ত্রীর      ● ‘আল্লাহর সঙ্গে দেখা করতে চাই’, বললেন লস্কর কমান্ডার      ● গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, গাড়িতে আগুন      ● বছরে ৩০ লাখ কোরআন ছাপে যে প্রতিষ্ঠান      ● বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ      ● বড়দিন উপলক্ষে অনুদান বাড়ালেন প্রধানমন্ত্রী      ● মুলাদীতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পণ্য তৈরি, স্বাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী      
আগামীকাল লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১:৩৮ পিএম

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাট সফরে যাচ্ছেন তারেক রহমান। তাঁর সফর ঘিরে জেলাজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন স্থাপনা সাজানো হচ্ছে। সৌন্দর্যবর্ধনের পাশাপাশি জনসভাস্থল কালেক্টরেট মাঠে নির্মাণ করা হচ্ছে বিশাল প্যান্ডেল ও মঞ্চ।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকালে লালমনিরহাটে পৌঁছে প্রথমে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর মহেন্দ্রনগর পানি নিষ্কাশন মডেল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। পরে জনসভায় যোগ দেওয়ার পাশাপাশি জেলা শহরের কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সফর সফল করতে প্রশাসন ও সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছেন।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  তারেক রহমান   প্রধানমন্ত্রী   লালমনিরহাট সফর   অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়   খাল খনন   জনসভা   আলোকিত লালমনিরহাট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close